Saturday, June 20, 2026

Maharashtra: প্রাক্তন বিজেপি বিধায়কের বাংলো থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় মহিলার পচাগলা দেহ

Date:

Share post:

প্রাক্তন বিজেপি বিধায়কের (BJP MLA) বাড়ির পিছন থেকে উদ্ধার (Recovered) হল এক মহিলার (Women) পচাগলা (Deadbody) দেহ। জানা গিয়েছে, বাড়ির পিছনে কাদার মধ্যে গাঁথা ছিল দেহটি। মহারাষ্ট্রের (Maharashtra) সাতারা জেলার ওয়াদে গ্রামের ঘটনা। আর বিষয়টি সামনে আসার পর শুরু হয়েছে জোর জল্পনা। পুলিশ (Police) সূত্রে খবর, বিজেপি নেতা (BJP Leader) তথা প্রাক্তন বিধায়ক কান্তাতাই নলওয়াদের (kantatai Nalwad) বাংলোর পিছন থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃত মহিলাকে এখনও শনাক্ত (Identify) করা যায়নি। তাঁর নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ (Police)।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই মুহূর্তে বাংলোয় (Bungalow) কেউ থাকেন না। তা তালাবন্ধ অবস্থায় ছিল। আর শনিবার সকালে সাফাইয়ের সময় মহিলার পচাগলা দেহ নজরে আসে। তারপরই খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। এদিকে মৃতদেহ দেখতে বিজেপি নেতার বাংলোর সামনে সকাল ত্থেকেই ভিড় জমান স্থানীয়রা। কে বা কারা ওই মহিলাকে খুন করল? কেনই বা তাঁর দেহ বিজেপি নেতার বাংলো থেকে উদ্ধার হল তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে সাতারা থানার পুলিশ।

তবে এই প্রথম নয়, চলতি বছরেই মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে একাধিকবার পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনা সামনে এসেছে। গত জুন মাসেও মুম্বইয়ে একই পরিবারের ৯ সদস্যের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল।

 

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...