Friday, April 3, 2026

হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে গাড়ি চালানো শিখতে এসে একাধিক সাইকেল-মোটরসাইকেলে ধাক্কা কিশোরের !

Date:

Share post:

গাড়ি চালানো শিখতে গিয়ে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে বড়সড় দুর্ঘটনা ঘটালো এক নাবালক। সোমবার সকালে পর পর ৩টি সাইকেল ও ৮ টি মোটরসাইকেলে ধাক্কা মারে গাড়িটি। কোনওক্রমে দুর্ঘটনার হাত থেকে বাঁচেন মর্নিং ওয়াক করতে আসা ব্যক্তিরা। তবে তাদের মধ্যে ২ জনের আঘাত গুরুতর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডুমুরজলায় মর্নিং ওয়াকের পাশাপাশি গাড়ি চালানো শিখতে আসেন অনেকে। সোমবার সকালে এক কিশোর বিশাল এক SUV গাড়ি নিয়ে সেখানে চালানো শিখছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একের পর এক সাইকেল ও মোটরসাইকেলে ধাক্কা মারতে থাকে সে। বরাত জোরে সেই সময় সেখানে কেউ ছিলেন না। ফলে প্রাণহানি হয়নি। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন প্রাণ বাঁচাতে লাফ দেন। তাতে ২ জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিশোর ও গাড়িটিকে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানাচ্ছেন, ডুমুরজলায় বহু বছর ধরে স্থানীয়রা গাড়ি চালানো শেখেন। সকালে মর্নিং ওয়াকে আসা মানুষের পাশেই তারা গাড়ি চালানো অভ্যাস করেন। যা সম্পূর্ণ বেআইনি। এর জেরে মর্নিং ওয়াকে আসা ব্যক্তিদের যে কোনও সময় প্রাণ সংশয় হতে পারে। এর আগেও এই এলাকায় দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তাঁরা।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...