Saturday, April 4, 2026

বগটুইকাণ্ডে অনুব্রত যোগ! আদালতে চাঞ্চল্যকর রিপোর্ট জমা দিল CBI

Date:

Share post:

বগটুইয়ে(Bagtui) নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এবার নাম জড়ালো বীরভূমের(Birbhum) তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের(Anubrata Mondal)। সোমবার এ বিষয়ে আদালতে হলফনামা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের(CBI) দাবি, বগটুইয়ের ঘটনার রাতে মূল অভিযুক্ত আনারুল হকের সঙ্গে ফোনে কথা হয় অনুব্রতের।

সোমবার হলফনামা দিয়ে আদালতে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, গত বছরের ২১ মার্চ রাত ৮টা ৫০ মিনিট নাগাদ আনারুলের সঙ্গে ফোনে কথা হয় অনুব্রতের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ঘটনার পরের দিনও দু’জনের ফোনে কথা হয়েছে। প্রসঙ্গত, বর্তমানে গরু পাচার মামলায় জেলবন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল। আগামীকাল মঙ্গলবার এই মামলায় অনুব্রত জামিনের আবেদনের শুনানি রয়েছে। তবে তার আগে বগটুই কাণ্ডে নাম জড়ানোয় চাপ বাড়ল অনুব্রতর।

গত বছরের ২১ মার্চ বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনের পর একের পর এক বাড়িতে আগুন লাগানো হয়। জীবন্ত পুড়ে মৃত্যু হয় ১০ জনের। এর পর ওই ঘটনার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। তদন্তভার নেওয়ার প্রায় তিন মাসের মধ্যে গত সোমবার ভাদু-খুন মামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় মুখবন্ধ খামে চার্জশিট পেশ করে সিবিআই। তাতে আনারুলের নাম উঠে আসে মূল অভিযুক্ত হিসেবে। অন্য দিকে, কিছু দিন আগে বগটুইকাণ্ডের আর এক অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয় সিবিআই হেফাজতে। সেই ঘটনায় রাজনৈতিক শোরগোলের মাঝে এবার বগটুই কাণ্ডে চাপ বাড়ল অনুব্রতর।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...