Friday, April 3, 2026

রাম-বাম আঁতাঁত নিয়ে তোপ দাগলেন মমতা, নিশানায় কংগ্রেসও

Date:

Share post:

বাংলায় বামের ভোট রামে গিয়েছে। আবার তারা জোট বেঁধে পঞ্চায়েত দখল করেছে। বিধানসভায় কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়েছে বামেরা। সোমবার, নজরুল মঞ্চের মেগা বৈঠক থেকে এই ইস্যুতে বিরোধীদের তোপ দাগলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, “বিজেপি কংগ্রেসের B টিম, সিপিএমের C টিম।“ এরপরেই তৃণমূল সুপ্রিমোর দাবি, আমরা কখনও সরাসরি বিজেপি করিনি। বিজেপির (BJP) মতাদর্শ হল শুধু নিজে খাব।“

এদিন মমতা বলেন, “যখন যা করেছি আমরা ক্লিয়ারকাট পলিসি নিয়ে জানিয়ে করেছি। কিন্তু কোনও দিন ডাইরেক্ট বিজেপি আমরা কেউ করিনি। তার কারণ, যার আদর্শ মানতে পারি না। আমি একটা ধর্ম পালন করব, অন্য ধর্মগুলোকে পালন করব না। আমি একা মানুষ, অন্য কেউ মানুষ না; অমানুষ। একথা ভাবার তো কোনও কারণ থাকতে পারে না।“

তৃণমূল সভানেত্রীর মতে, “আমাদের দায়বদ্ধতা সংবিধানের প্রতি। সংবিধান আমাদের সব বলে দিয়েছে। আজকে ইতিহাসও ভুলিয়ে দেওয়া হচ্ছে। ভুগোল ভুলিয়ে দেওয়া হচ্ছে। রাজনীতি ভুলিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষা বদলে দেওয়া হচ্ছে। ঐতিহ্য বদলে দেওয়া হচ্ছে। মানুষের সাংস্কৃতিক চরিত্র বদলে দেওয়া হচ্ছে। শুভদিন আসবে, নতুন দিন আসবে। মানুষ নিশ্চই একটু একটু করে এগোবে।“

দলের জন্মলগ্নের কথা স্মরণ করে তৃণমূল (TMC) সুপ্রিমো বলেন, কংগ্রেস ভেঙে তৃণমূল গঠনের সময় বিভিন্ন মহল থেকে আটকানোর চেষ্টা হয়েছিল। “কাকে দিয়ে না আমাদের অ্য়াপ্রোচ করা হয়েছিল! যাতে কংগ্রেস ভেঙে তৃণমূল না হয়। কিন্তু আমরা শুনিনি। কারণ আমরা বহুদিন অপেক্ষা করেছিলাম যে সিপিএমের (CPIM) অত্য়াচারের অবসান হবে। এখন যেমন বিজেপি বাম-রাম হয়ে গেছে। তখন ছিল সিপিএম-কংগ্রেস (Congress) তরমুজ। কংগ্রেসের নেতাদের তরমুজ বলতাম আমরা। এখন এখানে বিজেপি কংগ্রেসের বি টিম, সিপিএমের সি টিম। আমরা যা করেছি সবাইকে ক্লিয়ার কাট পলিসি নিয়ে জানিয়ে করেছি, কিন্তু কোনও দিন ডাইরেক্ট বিজেপি করিনি।“

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...