Thursday, June 25, 2026

পন্থের দুর্ঘটনার প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে নিজের জীবনের একটি ভয়াবহ দুর্ঘটনার কথা শোনালেন কপিল দেব

Date:

Share post:

রুরকির সমীপ মোড়ের কাছে গত শুক্রবার ভোরে ভয়াবহ দুর্ঘটনার মধ্যে পড়ে ঋষভ পন্থের গাড়ি। তারপরই থেকে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ভয়াবহ গাড়ি দুর্ঘটনা হলেও পন্থের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আর এবার পন্থের গাড়ি দুর্ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। তিনি নিজের জীবনের এমনই একটি দুর্ঘটনার কথাও উল্লেখ করেন এ প্রসঙ্গে কথা বলার সময়।

এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে কপিল দেব বলেন,”এট একটা বড় শিক্ষা। আমি যখন উঠতি ক্রিকেটার ছিলাম, একবার মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনায় পড়েছিলাম। সেই থেকে আমার দাদা আমাকে মোটরসাইকেল ছুঁতেও দিতেন না। ঋষভ পন্থ নিরাপদ থাকায় ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই। ক্রিকেটারদের নিজেদের খেয়াল রাখা উচিত। ঋষভ পন্থের মতো ক্রিকেটার নিজে গাড়ি চালানোর বদলে অনায়াসে একজন ড্রাইভার রাখতে পারে বলে মন্তব্য করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন দলনায়ক।”

এখানেই না থেমে কপিল দেব আরও বলেন,”হতে পারে তোমার একটা সুন্দর দেখতে গাড়ি রয়েছে, যেটা অত্যন্ত দ্রুত গতির। তবে তোমাকে সতর্ক থাকতে হবে। তুমি অনায়াসে একজন ড্রাইভার রাখতে পারো, নিজে গাড়ি চালানোর দরকার নেই। আমি বুঝি যে, অনেকের কাছে এটা একটা হবি এবং তারা পছন্দ করে গাড়ি চালাতে। এই বয়সে সেটা স্বাভাবিক। তবে তোমাকে দায়িত্বের কথাটাও মাথায় রাখতে হবে। একমাত্র তুমিই নিজের খেয়াল রাখতে পারো। তোমাকে নিজের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে।”

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...