Wednesday, June 17, 2026

সঙ্কটজনক রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন, বাড়িতেই চিকিৎসা করানোর সিদ্ধান্ত দুই মেয়ের

Date:

Share post:

অত্যন্ত সঙ্কটজনক রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেনের শারীরিক অবস্থা।তাঁকে বাড়িতে রেখেই চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবারের তরফে। ব্রঙ্কোনিউমোনিয়ায় ভুগছেন শিল্পী।তাঁর দুই মেয়ে হাসপাতাল থেকে তাঁকে বাড়িতে নিয়ে আসছেন।

গত ২১ ডিসেম্বর তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্ষীয়ান শিল্পীর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রার দুই কন্যা ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেনও রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে জনপ্রিয়তা পেয়েছেন। শ্রাবণী জানিয়েছেন যে, শিল্পী অসুস্থ হয়ে পড়ায় গত ২১ ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ বছর ৯০ বছরে পা দেবেন শিল্পী। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে হাসপাতাল থেকে মাকে বাড়িতে এনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

 

Related articles

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...