Wednesday, April 8, 2026

দুই গাড়ির মুখোমুখি ধাক্কা! বছরের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানে, বাড়ছে মৃ*তের সংখ্যা

Date:

Share post:

নববর্ষের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনার (Accident) সাক্ষী রাজস্থান। দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ বাইকের। দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও তিনজন। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) সিকার জেলায়। দুর্ঘটনার পরই আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ সিকার (Sikhar) জেলার সামোদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পিকআপ ভ্যানটিতে (Pick up Van) মোট ১৪ জন যাত্রী ছিলেন। তাঁরা স্থানীয় খানদেলা মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন। তখনই আচমকা বাইকের সঙ্গে ধাক্কা লাগে পিকঅ্যাপ ভ্যানটির। এরপরই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা আরেকটি পিকআপ ভ্যানে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাইক আরোহীদের পাশাপাশি দুই গাড়ির চালক ও যাত্রী সহ মোট ১০ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে দ্রুত পালসানা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

অন্যদিকে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুতগতিতে আসছিল পিকআপ ভ্যানটি। আচমকাই সামনে থাকা একটি বাইককে ধাক্কা মারে গাড়িটি। ছিটকে পড়েন বাইক আরোহীরা। গাড়ির চাকায় যাতে তাঁরা পিষে না যান, তার জন্যই দ্রুত পাশ কাটানোর চেষ্টা করেন পিকআপ ভ্যানের চালক। কিন্তু সেই সময়ই উল্টোদিক থেকে এসে পড়ে আরেকটি গাড়ি। মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির মধ্যে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

 

 

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...