Tuesday, March 31, 2026

কাউন্টডাউন শুরু ‘টি ব্যাক কার্নিভাল ২০২৩’-এর

Date:

Share post:

দরজায় কড়া নাড়ছে টি ব্যাক কার্নিভাল ২০২৩। আগামী ৭ এবং ৮  জানুয়ারি টাকী হাউস বয়েজ স্কুল প্রাঙ্গণে এই কার্নিভাল অনুষ্ঠিত হবে। উদ্যোক্তারা জানিয়েছেন,  ৭ জানুয়ারি দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত থাকছে আনন্দ উপভোগ করার অবাধ সুযোগ। ৮ জানুয়ারি রবিবার হওয়ায় সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কার্নিভালে অবাধে প্রবেশ করা যাবে। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা অবধি শুধুমাত্র টাকী হাউস বয়েজ স্কুলের প্রাক্তনীরাই উপস্থিত থাকার সুযোগ পাবেন বার্ষিক পুনর্মিলন উৎসবে।৮ জানুয়ারি সঙ্গীত পরিবেশন করবেন ইন্ডিয়ান আইডল সিজন-৫ এর ফাইনালিস্ট মনীষা কর্মকার।

কী থাকছে এই কার্নিভালে ? একই ছাদের নীচে থাকছে খাদ্যমেলা, বইমেলা , হস্তশিল্প মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বইমেলায় হাজির থাকবে শিশু সাহিত্য সংসদ, দেব সাহিত্য কুটির,  কিশলয়, দে’জ, পত্রলেখা, দীপ প্রকাশন, পশ্চিমবঙ্গ প্রকাশক সভা, Oxford, সৃষ্টি সুখ এবং বার্তা-র মতো নামিদামি প্রকাশনা সংস্থাগুলি ।এরই সঙ্গে থাকছে অরনামেন্টস, মিউজিকাল স্টল এবং হেলথ ক্যাম্প।

খাবারের স্টলে থাকছে নানান চমক। শীতের আমেজ গায়ে মেখে এখানে পেয়ে যাবেন পিঠেপুলি, বাড়িতে তৈরি কেক এবং চকলেট, মোমো, স্যান্ডউইচ, কাবাব, কবিরাজি এবং কাটলেট। সঙ্গে থাকছে চা, পান এবং অবশ্যই পাস্তা। সব মিলিয়ে কোভিডের হাতছানি  এড়িয়ে এবারের কার্নিভাল যে বাড়তি মাত্রা পাবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Related articles

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...