Wednesday, June 3, 2026

মোদি রাজ্যে ভয়ঙ্কর কাণ্ড, হাসপাতালের তিনতলা থেকে শিশুকে ফেলে দিল মা

Date:

Share post:

আচমকা হাসপাতালের তিনতলা থেকে নীচে পড়ল তিনমাসের এক শিশু। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। ভয়ঙ্কর কাণ্ডটি ঘটিয়েছে খোদ শিশুটির মা! সকলে হতবাক। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের তৈরি হয় হাসপাতাল চত্বরে। মর্মান্তিক এই ঘটনা ঘটছে গুজরাটের আসরাওয়া এলাকার একটি হাসপাতালে। শিশুটির মাকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন:গুজরাট উপকূলে ফের আটক পাক নৌকা‌, উদ্ধার বিপুল মাদক ও আগ্নেয়াস্ত্র
কিন্তু কেন এমন নৃশংস কাণ্ড ঘটালো শিশুটির মা? ফারজানা মালেক নামে ওই তরুণী পুলিশকে জানিয়েছে, জন্মের পর থেকেই বিভিন্ন রোগে ভুগছিল শিশুটি। তাই বাধ্য হয়েই ওই সিদ্ধান্ত নিতে হয়েছে। মেয়ের কান্না সহ্য করতে পারছিলাম না।

ঘটনার পরই অবশ্য ফারজানা পুলিশকে বিপথে চালনা করা চেষ্টা করেছিল। প্রথমে সে জানায় শিশুটিকে কেউ বেড থেকে চুরি করে নিয়ে গিয়েছে। কিন্তু সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখতেই ভয়ঙ্কর ওই কাণ্ড সামনে এসে য়ায়।

ফুটেজে দেখা গিয়েছে করিডোর দিয়ে শিশুটিকে কোলে নিয়ে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে ফারজানা কিন্তু কয়েক সেকেন্ড পেরই ফিরে আসছে খালি হাতে। তার মৃতদেহ হাসপাতালের মেঝেতে দেখাতে পায় এক সাফাই কর্মী। জন্মের পরই অসুস্থ হয়ে পড়ে শিশুটি। পরিস্থিতি দেখে তার অপারেশনও হয়।

শিশুটির বাবা আসিফ পুলিশকে জানিয়েছে, মেয়ের শরীর খারাপের কারণ দূষিত জল। গত ১৪ ডিসেম্বর তাকে নাডিয়াডের হাসপাতালে আনা হয়। সেই থেকে হাসপাতালেই চিকিসাধীন ছিল শিশুটি।

 

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...