Wednesday, June 24, 2026

গুজরাট উপকূলে ফের আটক পাক নৌকা‌, উদ্ধার বিপুল মাদক ও আগ্নেয়াস্ত্র

Date:

Share post:

ফের একবার গুজরাট উপকূলে(Gujrat Cost) আটক করা হল পাকিস্তানি নৌকা(Pakistani Boat)। রবিবার গভীর রাতে নৌকাটিকে আটক করে ভারতীয় উপকূলরক্ষা বাহিনী। নৌকা থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৩০০ কোটি টাকার বিপুল পরিমাণ মাদক ও প্রচুর আগ্নেয়াস্ত্র। পাশাপাশি ১০ জন পাক নাগরিককে আটক করা হয়েছে।

জানা গিয়েছে, গুজরাট সন্ত্রাসসমন শাখার নির্দিষ্ট খবরের ভিত্তিতে রবিবার রাতে উপকূলে হানা দেয় উপকূলরক্ষী বাহিনী। ‘আল সহেলি’ নামক এক পাক নৌকাকে আটক করা হয়। নৌকায় ছিল ১০ জন পাক নাগরিক। তদন্তের স্বার্থে তাঁদের আটক করে নিয়ে যাওয়া হয় ওখা এলাকায়।
ভারতীয় উপকূলরক্ষা বাহিনী সূত্রে খবর, আটক পাকিস্তানি নৌকা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক মিলেছে। উদ্ধার হয়েছে ৪০ কেজি মাদক। যার বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা। মনে করা হচ্ছে,পাকিস্তান থেকে মাদক ও আগ্নেয়াস্ত্র পাচার করার ছক ছিল। কিন্তু ভারতীয় উপকূলরক্ষা বাহিনীর তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে গেল। আটক ১০ জনকে জেরা করে চক্রের বিষয় জানার চেষ্টা চলছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...