Monday, March 16, 2026

বুধবার থেকে ৩দিন চলবে না উত্তরবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন, সমস্যায় পর্যটকরা

Date:

Share post:

আগামিকাল, বুধবার থেকে ৩দিন বাতিল থাকবে উত্তরবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। রেলের পক্ষ থেকে কারণ হিসেবে জানানো হয়েছে, সিগন্যালের কাজ-সহ একাধিক প্রযুক্তিগত আগামিকাল থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বাতিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের একাধিক ট্রেন। আগামী ৩ দিনের জন্য বাতিল কমপক্ষে ২০টি ট্রেন। পদাতিক এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গন্তব্য হবে নিউ জলপাইগুড়ি স্টেশনের বদলে হবে শিলিগুড়ি জংশন স্টেশন।

তবে সাময়িকভাবে বেশ কিছু ট্রেন বাতিল করা হলেও নিউ জলপাইগুড়ি স্টেশনে দূরপাল্লার ট্রেনের মধ্যে রাজধানী এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস এবং দার্জিলিং মেইলের পরিষেবা অব্যাহত থাকছে৷

রেল সূত্রে খবর, রাঙ্গাপানি, নিউ জলপাইগুড়ি এবং আমবাড়ি ফালাকাটা স্টেশনের মধ্যে স্টেশন ইয়ার্ডের রিমডেলিং এবং সিগন্যাল প্রযুক্তির উন্নতিকরণের জন্যই মূলত উত্তর-পূর্ব ভারতের একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। পদাতিক এক্সপ্রেস সহ কামাক্ষা, কাঞ্চনজঙ্ঘা, কামরূপ, সরাইঘাট এক্সপ্রেসের মত ট্রেনগুলির ক্ষেত্রে বদলে ফেলা হয়েছে গন্তব্যস্থল। নিউ জলপাইগুড়ি স্টেশনের বদলে ট্রেনগুলো শিলিগুড়ি জংশন স্টেশনে নিয়ে যাওয়া হবে৷ আলুয়াবাড়ি রোড থেকে বাগডোগরা হয়ে জংশনে থামবে। তবে সময়সীমা একই থাকবে। এই তালিকায় ১৪ টি ট্রেন রয়েছে যেগুলো এনজেপি স্টেশনের বদলে জংশন স্টেশন থেকে ছাড়বে।

অন্যদিকে তিন দিনের জন্য পুরোপুরিভাবে বাতিল করা হয়েছে ২০ টি ট্রেন। এর মধ্যে প্যাসেঞ্জার ট্রেন রয়েছে চারটি। এগুলি হল বঙাইগাঁও এক্সপ্রেস , মালদা টাউন, হলদিবাড়ি এক্সপ্রেস, কলকাতা এক্সপ্রেস, আলিপুরদুয়ার জংশন ট্যুরিস্ট এক্সপ্রেস সহ কাটিহার ইন্টারসিটি, হলদিবাড়ি প্যাসেঞ্জার , জলপাইগুড়ি প্যাসেঞ্জার সহ একাধিক প্যাসেঞ্জার ট্রেন। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ৬ টি ট্রেন। তাদের মধ্যে উল্লেখ্য চেন্নাই সেন্ট্রাল , অমৃতসর কর্মভূমি এক্সপ্রেস-সহ রাজেন্দ্র নগর এক্সপ্রেসের মত ট্রেন।

আরও পড়ুন- বুধে গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, আজ দিনভর অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখলেন সুজিত

 

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...