Monday, April 6, 2026

আবাস যোজনায় অনিয়ম খুঁজতে তৎপর রাজ্য

Date:

Share post:

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের লক্ষ্য পূরণের পর এবার ওই প্রকল্পে অনিয়মের শিকড় খুঁজতে তৎপর হচ্ছে রাজ্য। কেন ওই প্রকল্প নিয়ে জেলা জেলায় এত অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতে চায় নবান্ন। শুধু রাজনৈতিক নেতারা নন, সরকারি আমলা ও দফতরের কর্মীদের ভূমিকাও আতসকাঁচের নিচে আসতে চলেছে বলে খবর নবান্ন সূত্রে।

আবাস যোজনা প্রকল্পের তালিকা নিয়ে জেলায় জেলায় অনিয়মের অভিযোগ ওঠায় রাজ্য সরকার নীচ থেকে ওপর তলা পর্যন্ত অভিযোগ নিরসনের পরিকাঠামো তৈরি করে। প্রত্যেকটি গ্রাম ধরে ধরে প্রকল্পের কাজ খতিয়ে দেখার জন্য দল গঠন করা হয়। তৈরি করা হয় কন্ট্রোল রুম। সরকারি সূত্রের খবর এই ব্যবস্থাপনার মধ্যে দিয়েই একাধিক রাজনৈতিক নেতার পাশাপাশি অভিযোগ এসেছে প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে।ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর ৮৭ জন আধিকারিক ও সাড়ে পাঁচ হাজারের বেশি সরকারি কর্মীর বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। এর মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক প্রমাণ মেলায় বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়ার মতো একাধিক জেলায় আবাস যোজনার বহু বাড়ি অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে বলে নবান্নের কাছে খবর রয়েছে। যারা প্রকল্পের টাকা নিয়েও খরচ করেননি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা করা হবে।ওই টাকা উদ্ধারের জন্যও প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- বুধবার থেকে ৩দিন চলবে না উত্তরবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন, সমস্যায় পর্যটকরা

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...