Monday, June 8, 2026

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম‍্যাচে জয় ভারতের

Date:

Share post:

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম‍্যাচের জয় পেল ভারতীয় দল। মঙ্গলবার লঙ্কানদের ২ রানে হারাল হার্দিক পান্ডিয়ারা। অভিষেক ম‍্যাচেই বল হাতে কামাল দেখালেন সিভম মাভি। নিলেন চার উইকেট। এই জয়ের ফলে তিন ম‍্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান করে ভারতীয় দল। ভারতের হয়ে সর্বোচ্চ ৪১ রানে অপরাজিত থাকেন দীপক হুডা। ৩৭ রান করেন ইশান কিষান। ৩১ রানে অপরাজিত থাকেন অক্ষর প‍্যাটেল। শুভমন গিল করেন ৭ রান। ২৯ রান করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। লঙ্কানদের হয়ে একটি করে উইকেট নেন দিলশান মদুশঙ্কা, থীকশানা, চামিকা করুনারত্ন, ধনঞ্জয় ডি সিলভা এবং হাসারাঙ্গা।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৬০ রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে ৪৫ রান করেন অধিনায়ক শানাকা। ২৮ রান করেন কুশল মেন্দিস। ভারতের হয়ে ৪ উইকেট নেন শিভম মাভি। দুটি করে উইকেট নেন উমরান মালিক এবং হর্ষল প‍্যাটেল।

 

Related articles

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...