Monday, March 16, 2026

আবাস যোজনায় দুর্নীতি! ফের বেলাগাম বিজেপি মন্ত্রী, তীব্র নিন্দা তৃণমূলের

Date:

Share post:

দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে বেলাগাম কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার (Subhash Sarkar)। প্রধানমন্ত্রীর আবাস যোজনায় দুর্নীতি হচ্ছে বুঝলেই অভিযুক্তকে ‘রাম ধোলাই’ দেওয়ার নিদান দিলেন বাঁকুড়ার (Bankura) বিজেপি (BJP) সাংসদ। মঙ্গলবার, দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘মিথ্যা কথা বলার একমাত্র শাস্তি উত্তম মধ্যম। ওরা এলে, মিথ্যা কথা বললেই রাম ধোলাই দিয়ে গ্রাম থেকে বিদায় করুন।’’ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর মুখে এই কুকথার তীব্র নিন্দা তৃণমূল নেতৃত্ব।

বাঁকুড়ার সিমলাপালের কৃষ্ণপুর গ্রামে একটি সভায় তিনি মন্তব্য করেন, ‘‘আবাস দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে কম নয়। আবাস নিয়ে শাসকদলে মারপিট চলছে।’’ এরপরেই বেলাগাম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, ‘‘গ্রামে গিয়ে মিথ্যা কথা কেউ বললে তাকে উত্তম মধ্যম দিয়ে গ্রাম ছাড়া করুন’’।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন তৃণমূল (TMC) নেতৃত্ব। সুভাষের নীতি নিয়েই প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন (Shantanu Sen)। তাঁর অভিযোগ, ‘‘এই কেন্দ্রীয় মন্ত্রীর সুপারিশেই বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার পরিবারের সদস্যরা কল্যাণী এমসে নিয়ম ভেঙে চাকরি পেয়েছেন। তিনি কি না দুর্নীতি নিয়ে কথা বলছেন!’’ শান্তনুর মতে বিজেপি বরবারই হিংসার রাজনীতি করে এসেছে। কেন্দ্রীয় মন্ত্রীও তার ব্যতিক্রম নন।

বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা শিবাজী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সুভাষ সরকার দিল্লিতে থাকেন। মাঝেমধ্যে বাংলায় এসে এই সমস্ত কথা বলে হিংসা ছড়ানোর চেষ্টা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন হয়েছে তাতে তাঁদের রাগ বাড়ছে’’।

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...