Thursday, June 25, 2026

জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেলেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস

Date:

Share post:

এবার কেন্দ্রের জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তার আওতায় আসতে চলেছেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস। গোয়েন্দা রিপোর্টে খবর, তাঁর উপর হামলার আশঙ্কা রয়েছে। সেই কারণেই নিরাপত্তা বাড়ানো হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। আজ, বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি নির্দেশিকায় তেমনটি জানানো হয়েছে।


আরও পড়ুন:রাজ্যপাল অত্যন্ত ভদ্র মানুষ: আনন্দ-সাক্ষাতে রাজ্য-রাজভবন সংঘাতের অবসানের আশা মুখ্যমন্ত্রীর

বাংলার রাজ্যপাল গোটা দেশে যেখানেই যাবেন তাঁকে সর্বদা নিরাপত্তা দেবে সিআরপিএফের জওয়ানরা। কিছুদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল। যদিও সেই বিক্ষোভকে খুব একটা বেশি আমল দেননি তিনি। তবে তাঁর নিরাপত্তা যেন কোনও বিঘ্ন না ঘটে তাই জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে।

এছাড়াও সি ভি আনন্দ বোস পশ্চিমবঙ্গে রাজ্যপাল হিসাবে নিযুক্ত হওয়ার আগে ভোট পরবর্তী হিংসা মামলায় কেন্দ্র নিযুক্ত কমিটির সদস্য ছিলেন। তাই তার উপর হামলার ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কা রয়েছে গোয়েন্দাদের। জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তায় রাজ্যপালের সঙ্গে সর্বদা থাকবে ৩৫-৪০ জন জওয়ান।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...