Wednesday, June 24, 2026

Malda: মর্মান্তিক! ডিজের শব্দ কমানোর অনুরোধ, তৃণমূল নেতাকে পিটিয়ে খু*ন

Date:

Share post:

তারস্বরে গান বাজানোর প্রতিবাদ। আর তার খেসারত দিতে হল প্রাণের বিনিময়ে। তৃণমূলের (TMC) প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধানকে পিটিয়ে মারার অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) মোথাবাড়ি থানার রথবাড়ি এলাকার অন্তর্গত পঞ্চায়েতের পাঠানপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম আফজল মোমিন (Afzal Momin)। ৬৫ বছর বয়সি ওই প্রৌঢ় কালিয়াচক ২ নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। ঘটনাকে কেন্দ্র করে বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, রাস্তা দিয়ে তারস্বরে ডিজে বাজিয়ে যাচ্ছিল পিকনিক (Picnic) ফেরত একদল যুবক। আর সেই সময় ডিজে বাজানোর প্রতিবাদ করেন গ্রামেরই ওই তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধান। অভিযুক্ত যুবকদের ডিজের শব্দ কমানোর অনুরোধ করেন। তা নিয়েই শুরু হয় বচসা। ঘটনার জেরে প্রতিবাদী ওই তৃণমূল উপপ্রধানকে বাঁশ, রড দিয়ে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এদিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় আফজল মোমিনের।

গ্রামবাসীদের অভিযোগ, ওই যুবকরা ডিজের শব্দ তো কমায়নি, উল্টে আরও আরও বাড়িয়ে দেয়। গানের তালে মত্ত অবস্থায় নাচানাচি শুরু করে তারা। বিষয়টি নজরে আসতেই বেশ কিছু গ্রামবাসী প্রতিবাদ করেন। ওই যুবকরা তখন বাড়ি চলে যায়। কিছুক্ষণ পর তারা বাঁশ, ব্যাট, রড নিয়ে এসে আফজল মোমিনের বাড়িতে হামলা চালায়। পিকনিকের গাড়ির চালক-সহ ১৭-১৮ জন মিলে তাঁকে নির্মম ও নৃশংসভাবে পিটিয়ে মারে।

রক্তাক্ত অবস্থায় মৃত্যু হয় বৃদ্ধকে উদ্ধার করে মোথাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নিহত আফজলের পরিবারের পক্ষ থেকে মোথাবাড়ি থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, এই ঘটনায় মামুন শেখ ও অজ্ঞাতপরিচয় আরও ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের (FIR) হয়েছে। ইতিমধ্যে মামুন সহ মোট ১৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ (Interrogation) করা হচ্ছে। দেহ ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠিয়েছে পুলিশ।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...