Tuesday, June 23, 2026

“চাকরি হয়ে যাবে”, টেট পরীক্ষার্থীর কাছে ‘পর্ষদ”র ফোন নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

এবার কলকাতা হাইকোর্টের নজরে “পর্ষদে’’র ফোন নম্বর।
ফোন নম্বরটি কার, কোথা থেকে এসেছিল ফোন– তা তদন্ত করে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

অভিযোগ, ২০১৭ সালের টেট পরীক্ষার্থীর কাছে ”পর্ষদ” থেকে ফোন এসেছিল। আজ, বুধবার শিল্পা চক্রবর্তী নামে এক টেট পরীক্ষার্থী হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দাবি করেন, ২০১৭ সালের ৬ ডিসেম্বর তাঁর কাছে একটি ফোন আসে। ফোনে বলা হয়, “পর্ষদের অফিস থেকে বলছি। আপনি কি টেট পরীক্ষা দিয়েছেন? আপনার চাকরি পাকা। আপনি পর্ষদের অফিসে এসে যোগাযোগ করুন। দেখাও করতে হবে পর্ষদ সভাপতির সঙ্গে।” তবে ফোনের ওপার থেকে কল করা ব্যক্তি ঠিক কোন পর্ষদের অফিসে যোগাযোগ করার জন্য বলেছিলেন, সেটা তখন তিনি স্পষ্ট করেননি। যেহেতু শিল্পা টেট পরীক্ষার্থী ছিলেন, তাই স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কথাই তিনি বলতে চেয়েছিলেন।

এজলাসে টেট পরীক্ষার্থীর কাছ থেকে এমন চাঞ্চল্যকর দাবি শুনেই মামলাটির তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির নির্দেশ, সিবিআইকে বিষয়টি খতিয়ে দেখতে হবে। কবে, কোথা থেকে, কে ওই ফোন করেছিলেন তা যত দ্রুত সম্ভব তদন্ত করে দেখতে হবে। ওই ফোনের কল রেকর্ডিংও সিবিআইকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

 

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...