Monday, April 6, 2026

পূর্ব মেদিনীপুরে বাধিয়া এবং পিঠে পুলি উৎসবে আপ্লুত কুণাল গান গাইলেন

Date:

Share post:

পৌষ মাস মানেই বাঙালির পিঠে-উৎসবের মাস। শহর থেকে গ্রাম— এই উৎসব চলে সর্বত্র। এক সময়ে পৌষসংক্রান্তির দিন বাঙালির হেঁশেল ম-ম করত পিঠেপুলি আর পায়েসের গন্ধে। পূর্ব মেদিনীপুরের রামনগরে বাধিয়া গ্রামে শুরু হয়েছে পিঠে পুলি উৎসব। কী নেই সেখানে। মুগেরপুলি, ভাজাপুলি, দুধপুলি, চন্দ্রপুলি আর সেদ্ধপুলি। অন্য ধরনের পিঠে বলতে, পাটিসাপটা, গোকুলপিঠে, পোস্তর পিঠে, নারকেল পিঠে, সরুচাকলি, গড়গড়া, পাতসিজা ইত্যাদি। মঙ্গলবার সন্ধেতে সেখানে উপস্থিত হন কুণাল ঘোষ,সুপ্রকাশ গিরি। বেশ কিছু দোকান ঘুরে দেখেন । তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল বলেন, এখানে মেলার পরিবেশ । কোন সরকার পেট্রোল, ডিজেল ,কেরোসিন, সারের দাম বাড়াচ্ছে সেটা আপনাদের জানা । আর কারা কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথীর সুবিধা দিচ্ছে সেটাও জানা। তাই নিজেদের অধিকার বজায় রাখতে একজনকেই ভরসা করুন। তিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা মানে শুধু আনন্দ নয় , নতুন নতুন প্রোডাক্ট, রোজগার, অর্থনৈতিক উন্নয়ন।বক্তব্য রাখার পর অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা আব্দুল খালেক কাজির অনুরোধে পরপর দুটি গানও গাইলেন কুণাল। সব মিলিয়ে বাধিয়া উৎসব ও পিঠে পুলি মেলায় উপস্থিত থাকতে পেরে রীতিমতো আপ্লুত কুণাল।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...