Saturday, April 4, 2026

বিশ্ব চ্যাম্পিয়ন মেসিকে গার্ড অব অনার দিয়ে বরণ পিএসজির

Date:

Share post:

কালো টি–শার্ট, প্যান্ট, গায়ে ধূসর জ্যাকেট ও সাদা কেডস পায়ে কালো গাড়ি থেকে নেমে হেঁটে এগিয়ে আসছেন লিওনেল মেসি। হাতে তিনটি ছোট ব্যাগও কিন্তু আছে। এভাবেই পিএসজিতে মেসির আগমন হল। প্যারিসে এর আগেও অনেকবার ছুটি কাটিয়ে ফিরেছেন মেসি, তবে এবার ফিরলেন বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে।গাড়ি থেকে নেমে সামনে এগিয়ে আসতেই জ্বলে উঠল একাধিক ক্যামেরার ফ্ল্যাশ। স্বাগত জানাতে যাঁরা দাঁড়িয়ে ছিলেন, তাঁদের সঙ্গে হাসিমুখে হাতও মেলালেন ‘এলএম টেন।’ মেসির আসা নিয়ে পিএসজির টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা ৬ সেকেন্ডের ভিডিওতেই মূলত দেখা গিয়েছে এই ছবি।

এরপর অন্য এক ভিডিওতে দেখা গেছে, অনুশীলনে নামার সময় মেসিকে দুই পাশে দাঁড়িয়ে গার্ড অব অনার দিয়ে বরণ করে নিচ্ছে সতীর্থরা। এরপরই মেসির হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। পরে স্মারক হাতে ছবিও তুলেছেন মেসি।এর আগে একাধিক ছবিতে মেসির দলে যোগ দেওয়ার মুহূর্তকে তুলে ধরেছে প্যারিসের ক্লাবটি। শুরুতে যে জামাকাপড় পরে এসেছেন তাতেই খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে দেখা গেল মেসিকে। পরে অনুশীলনের জার্সিতে দেখা করেছেন বাকিদের সঙ্গে।

যাঁদের মধ্যে ছিলেন মেসির বন্ধু ও সতীর্থ ব্রাজিলিয়ান তারকা নেইমারও। সে সময় দুজনের মুখেই লেগে ছিল হাসি। মেসি ও নেইমারের সেই ছবির নীচে ভক্তরাও করেছেন নানা ধরনের মন্তব্য। একজন লিখেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন ফিরে এসেছেন’, অন্য একজন লিখেছেন, ‘শক্তি ফিরে এসেছে।’ কেউ কেউ অবশ্য পিএসজি যেভাবে মেসিকে স্বাগত জানিয়েছে, তা পছন্দ করতে পারেননি। বিশ্ব চ্যাম্পিয়নকে স্বাগত জানানোর ধরনটা আরও রাজকীয় হতে পারত বলে মনে করছে তারা।

এক মেসি–ভক্ত লিখেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নকে বরণ করে নিতে উদ্‌যাপন কোথায়?’ আরেকজনের মন্তব্য, ‘এমন সাদামাটা উদ্‌যাপন কেন!’ পরে অবশ্য ঠিকই রাজকীয়ভাবে বরণ করা হয় মেসিকে। তবে এদিন মেসির সঙ্গে দেখা হয়নি এমবাপ্পের। মেসি যখন ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিলেন, তখন ছুটিতে গেছেন এমবাপ্পে। যে কারণে দেখা হয়নি এ দুজনের।

এর আগে বিশ্বকাপ জিতে বুয়েনস এইরেসে রাজকীয় সংবর্ধনা শেষে ছুটি কাটাতে জন্ম শহর রোজারিওতে চলে যান মেসি। সেখানেই বড়দিন পালন ও নতুন বছরকে বরণ করেন মেসি। এরপর গতকাল ছুটি শেষে ব্যক্তিগত বিমানে রোজারিও থেকে ক্লাবের সঙ্গে যোগ দিতে প্যারিসে রওনা দেন ৩৫ বছর বয়সী এই ফুটবল মহাতারকা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...