Monday, April 6, 2026

রোনাল্ডোর জন্য কোন এলাহি ব্যবস্থা করেছে সৌদির রাজপুত্র মহম্মদ বিল সলম ?

Date:

Share post:

রোনাল্ডোর সঙ্গে আল নাসেরের চুক্তি সম্পন্ন হয়ে গিয়েছে। ফলে সৌদি আরবের সেই দলে সিআরসেভেনের খেলা নিশ্চিত। আর এমন ম্যাচে সেরা একাদশই নামাবে এশিয়ার দেশটি। ফলে রোনাল্ডোর খেলার সম্ভাবনা বেশি। বিশ্ব ফুটবলের মহাতারকা তাদের ক্লাবে আসায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য যে ব্যবস্থা করছে আল নাসের ক্লাব ও সৌদি আরবের রাজপুত্র মহম্মদ বিল সলম তা হার মানাবে রাজপ্রাসাদকেও।

রিয়াধের আল মুহম্মাদিয়াতে সপরিবার থাকবেন রোনাল্ডো। আট শয্যার মহল তৈরি করা হয়েছে রোনাল্ডোর জন্য। তৈরি করা হচ্ছে আলাদা শপিং মলও। থাকবে অলিম্পিক্স মানের ব্যক্তিগত সুইমিংপুল। এ ছাড়াও কম্পাউন্ডের মধ্যেই থাকবে জিম, ক্লিনিক ও শপিংমল।ইউরোপে থেকে অভ্যাস। সৌদি আরবের গরমে যাতে রোনাল্ডোর কষ্ট না হয় সেই কারণে পাম গাছ দিয়ে মরুভূমি ঘেরা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির এসিও ব্যবহার করা হচ্ছে। রোনাল্ডোর সন্তানদের পড়াশোনার জন্য আল নাখিলের রয়েছে একাধিক আন্তর্জাতিক স্কুল। সেখানেই ব্যবস্থা করা হয়েছে।
আড়াই বছরের জন্য আল নাসেরের সঙ্গে ফুটবলার হিসেবে চুক্তি সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারেন পর্তুগীজ মহাতারকা। রোনাল্ডো আসায় ইতিমধ্যেই উন্মাদনার পারদ তুঙ্গে সৌদিতে।

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...