Friday, June 26, 2026

বিজ্ঞাপন আইন লঙ্ঘন, ২২ লাখ ডলার জরিমানা মাস্কের টেসলাকে

Date:

Share post:

জরিমানার মুখে এলন মাস্কের (Elon Mask) টেসলা ইনকর্পোরেটেড (Tesla Incorporated)। বিজ্ঞাপন আইন (Advertisement act) লঙ্ঘনের অভিযোগে আমেরিকার (America) বৈদ্যুতিন অটোমোবাইল কোম্পানিটিকে (Automobile company) ২২ লাখ ডলার, ভারতীয় মুদ্রায় ১৮ কোটি ২২ লক্ষ ২৩ হাজার ৮০০ টাকা জরিমানা (Fine) ঘোষণা করল দক্ষিণ কোরিয়ার (South Korea) ফেয়ার ট্রেড কমিশন (Fair Trade Commission) ।

রিপোর্টে কমিশন জানিয়েছে, টেসলার গাড়ির বিজ্ঞাপনে রেঞ্জ (Range) সংক্রান্ত বিষয় অপর্যাপ্ত তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। অভিযোগ, বিজ্ঞাপনে উল্লেখিত গাড়ির রেঞ্জের অর্ধেকও অতিক্রম করতে পারছে না টেসলার গাড়ি। শীতের কারণে গাড়ির রেঞ্জ অর্ধেক হয়ে যায়। কিন্তু বিজ্ঞাপনে এই তথ্যের কোনো উল্লেখ ছিল না। এই কারণেই প্রশ্নের মুখে টেসলা।

প্রসঙ্গত, কিছুদিন আগে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে শীতের সময় ড্রাইভিংয়ের বিভিন্ন দিক নিয়ে ক্রেতাদের বেশ কিছু পরামর্শ দিয়েছে টেসলা। তবে সেখানে শূন্য ডিগ্রি বা তার চেয়ে কম তাপমাত্রায় গাড়ির রেঞ্জ কমে যাওয়া নিয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। জরিমানার বিষয়ে টেসলার পক্ষ থেকে এখনোও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...