Tuesday, June 16, 2026

ফের অসুস্থ সনিয়া গান্ধী, ভর্তি হলেন দিল্লির হাসপাতালে

Date:

Share post:

ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী। বুধবার অসুস্থ বোধ করায় দিল্লির গঙ্গারাম হাসপাতালে (Gangaram Hospital) ভর্তি করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, রুটিন চেকআপের কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

অসুস্থ সোনিয়া গান্ধি (Sonia Gandhi)। বুধবার শারীরিক অসুস্থতা বোধ করায় তাঁকে নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে (Gangaram Hospital) ভর্তি করা হয়েছে। তবে কী কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হল, তা এখনও স্পষ্ট নয়। হাসপাতাল সূত্রে খবর, রুটিন চেকআপের কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। কংগ্রেস সূত্রের খবর, হাসপাতালে সনিয়ার সঙ্গে রয়েছে তাঁর কন্যা প্রিয়াঙ্কা গান্ধী।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই শ্বাসনালীর সংক্রমণের জেরে ভুগছেন সনিয়া গান্ধী। যার জেরে আগেও একাধিকবার হাসপাতালে ভরতি হতে হয়েছে তাঁকে। সূত্রের খবর, গত মঙ্গলবার থেকেই অসুস্থ বোধ করছিলেন সনিয়া। যার জেরে ভারত জোড়ো যাত্রা উত্তরপ্রদেশ প্রবেশ করার পর ৭ কিলোমিটার হেঁটে সন্ধ্যায় দিল্লি ফেরেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। অবশ্য বুধবার সকাল ৬ টায় উত্তরপ্রদেশের বাগপথ থেকে রাহুল গান্ধীর উপস্থিতিতে ফের শুরু হয়েছে ভারত জোড়ো যাত্রা। যদিও মায়ের অসুস্থতার জন্য সেখানে উপস্থিত থাকতে পারেননি প্রিয়াঙ্কা।

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...