Tuesday, June 23, 2026

নির্বাচনী প্রচারে ত্রিপুরায় একদিন আগে যেতে চাইলেও আশাপূরণ হল না শাহের, কেন জানেন?

Date:

Share post:

নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে ত্রিপুরার আগরতলায় যাচ্ছিলেন। বিমান অবতরণের কথা ছিল আগরতলা বিমানবন্দরে। কিন্তু কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়া আগরতলার মহারাজা বীরবিক্রম বিমানবন্দের নামতেই পারলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শেষে তাঁর বিমান ঘুরিয়ে নিয়ে যেতে হয় গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরে।


আরও পড়ুন:ত্রিপুরা রাজ্যে আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি, আগরতলায় মিছিল তৃণমূলের

সামনেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। রাজ্যের শাসক দলের গদি ধরে রাখতে জোরকদমে প্রচার চালাচ্ছে বিজেপি।জনসংযোগ বাড়াতে আজ,বৃহস্পতিবার ত্রিপুরার ‘জন বিশ্বাস যাত্রা’ নামে দু’টি রথযাত্রার সূচনা করার কথা রয়েছে। অমিত শাহের হাত ধরেই এই কর্মসূচির সূচনা করা হবে। সে জন্য তিনি একদিন আগেই আগরতলা পৌঁছে যেতে চেয়েছিলেন। পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার শঙ্কর দেবনাথ জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিমান বুধবার রাত ১০টা নাগাদ আগরতলায় নামার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে বিমানবন্দর চত্বরে দৃশ্যমানতা প্রায় শূন্যে গিয়ে পৌঁছয়। ফলে তাঁর বিমান ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় গুয়াহাটিতে। তবে সকালেই ফের রওনা দেবেন ত্রিপুরায়।

ত্রিপুরার বিজেপির সভাপতি জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ আগরতলায় পৌঁছবেন অমিত। এর পর তিনি উত্তর ত্রিপুরার ধর্মনগর এবং দক্ষিণ ত্রিপুরার সব্রুম থেকে ‘জন বিশ্বাস যাত্রা’র সূচনা করবেন। রথযাত্রার সূচনা করেই আগরতলা ফিরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেলেই সেখান থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...