Wednesday, June 24, 2026

সিউড়ির সমবায় ব্যাঙ্কে CBI অভিযান, ১৭৭ বেনামি অ্যাকাউন্টের হদিশ

Date:

Share post:

গরুপাচার কাণ্ডের তদন্তে নেমে এবার সিউড়ির সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে(Co-Operative Bank) অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। এই অভিযানে ওই ব্যাঙ্কে ১৭৭ টি বেনামি অ্যাকাউন্টের হদিশ পেলেন তদন্তকারিরা। সিবিআইআধিকারিদের অনুমান কালো টাকা সাদা করার উদ্দেশ্যে এই অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। এই অ্যাকাউন্টের সঙ্গে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের যোগ রয়েছে কিনা তা তদন্ত করে দেখছেন আধিকারিকরা। অ্যাকাউন্টগুলি থেকে ১০ কোটি টাকারও বেশি লেনদেনের হদিশ পেয়েছে সিবিআই। ব্যাঙ্কের ঢুকে সমস্ত তথ্য পেনড্রাইভে সংগ্রহ করেছেন তদন্তকারীরা। একইসঙ্গে ৪ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

সিবিআই আধিকারিকদের ধারণা, কৃষকদের থেকে অল্প দামে নগদে ধান কিনে তা চালকলগুলিতে চাল করে রাজ্যের খাদ্য দফতরের কাছে বিক্রি করা হয়েছে। তদন্তকারীদের মতে, খাদ্য দফতরের থেকে পাওয়া চেক ওই বেনামি অ্যাকাউন্টে জমা করা হয়েছে। এদিন সমবায় ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্ক ম্যানেজারের কাছে সিবিআই জানতে চায়, কী ভাবে নথি যাচাই না করে ব্যাঙ্কে ১৫০টি ভুয়ো অ্যাকাউন্ট খুলতে দিলেন তিনি? সিবিআই আধিকারিক সুশান্ত ভট্টাচার্য জানান, আপনার ব্যাঙ্কে কে এসেছিল তা আমি জানি, কিন্তু আপনার মুখ থেকে তা শুনতে চাই। এমনকী তদন্তে সহযোগিতা না করলে তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে ম্যানেজারকে সতর্ক করেন তিনি।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, তাঁরা ৫০টি বেনামি অ্যাকাউন্টের তথ্য পেয়ে হানা দিয়েছিলেন ওই সমবায় ব্যাঙ্কে। সবকটি অ্যাকাউন্টেই আর্থিক লেনদেন বন্ধ করা হয়েছে। একইসঙ্গে সিবিআই আধিকারিকদের নির্দেশে ব্যাঙ্কের রেকর্ড রুম থেকে নথি উদ্ধার করেন কর্মীরা। তার পর তা সিবিআই আধিকারিকদের হাতে তুলে দেন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...