Tuesday, June 23, 2026

‘স্বাধীনতার শতবর্ষে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন’: দাবি কেন্দ্রের আর্থিক উপদেষ্টার

Date:

Share post:

ভারতের পার ক্যাপিটা রোজগার হবে আজকের ডলারের মূল্যের ১০ হাজার ডলার। সেই সঙ্গে ভারতের জিডিপির (GDP) গড় মূল্য গিয়ে দাঁড়াবে ২০ ট্রিলিয়ন মার্কিন ডলারে। পুরোপুরি বদলে যাবে ভারতের সমাজ। ইন্ডিয়ান ইকোনমিক সোসাইটির (Indian Economic Society) বার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রধান আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিবেক দেবরয় (Bibek Debroy)। তিনি জানান, স্বাধীনতার শতবর্ষে অর্থাৎ ২০৪৭ সালে ভারত বিশ্বের প্রধান শক্তিধর অর্থনৈতিক দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে। পাশাপাশি ভারতের জিডিপি পৌঁছে যাবে ২০ ট্রিলিয়ন ডলারে।

তবে মোদি সরকারের অর্থমন্ত্রকের প্রধান আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান জানিয়েছেন এই চরম লক্ষ্যে পৌঁছনোর কাজটা অতটা সহজ নয়। সেই লক্ষ্যে পৌঁছতে গেলে জিএসটিতে আরও সরলীকরণ বিশেষভাবে প্রয়োজন। তবে এদিনের অনুষ্ঠানে তিনি স্বীকার করেন, বর্তমানে ভারতের অর্থনীতি একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছে। বিদেশি মুদ্রার তুলনায় ক্রমশই পিছিয়ে পড়ছে ভারতীয় মুদ্রা। কিন্তু ঠিক মতো নীতি ও পদ্ধতি মানলে এই দুঃসময় কাটিয়ে ওঠা সম্ভব।

এদিকে চলতি বছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছনোর লক্ষ্যমাত্রা নিয়েছিল মোদি সরকার। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য ইতিমধ্যে অনেক প্রচারও করতে দেখা গিয়েছে কেন্দ্রকে। কিন্তু করোনার ধাক্কায় বেসামাল হয়ে পড়েছে ভারতের অর্থনীতি। কিন্তু দিন, সময় গড়ালেও ঠিক কবে জাতীয় অর্থনীতিতে সুদিন আসবে তা পরিষ্কার করে কিছু জানানো হয়নি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...