Tuesday, June 23, 2026

মিড-ডে মিলে নয়া মেনু, পড়ুয়াদের মুরগির মাংস খাওয়াবে রাজ্য সরকার!

Date:

Share post:

রাজ্যের স্কুল পড়ুয়াদের মিড ডে মিলে (Mid Day Meal) মেনু পরিবর্তন করল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। এবার থেকে শুধু ভাত , ডাল, তরকারি আর ডিম নয়, পড়ুয়ারা পাবেন মুরগির মাংসও (Chicken)। মিড ডে মিল নিয়ে জেলা শাসকদের চিঠি দিয়ে জানিয়ে দিল রাজ্য সরকার(State Government)।

নবান্ন (Nabanna) সূত্রে খবর জানুয়ারি অর্থাৎ এই মাস থেকেই আগামী এপ্রিল পর্যন্ত মিড ডে মিলে নতুন খাবার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভাত, ডাল, তরকারির পাশাপাশি মুরগির মাংস এমনকী ফল দেওয়া হবে বলেও জানিয়েছে রাজ্য সরকার। মিড ডে মিলে মুরগির মাংস, ফলের জন্য ৩৭২ কোটি টাকা বরাদ্দ রাজ্যের। প্রতি সপ্তাহে পড়ুয়াপিছু অতিরিক্ত ২০ টাকা করে বরাদ্দ করছে সরকার। স্কুল শিক্ষা দফতর (Department of School Education Board) থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন জেলায় কত টাকা বরাদ্দ করা হবে, তার তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে। কীভাবে প্রকল্প কার্যকরী করা হবে, তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বরাবরই স্কুল পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয় সেই দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন। এবার শিক্ষা দফতরের আরও একটি বড় পদক্ষেপে নিঃসন্দেহে খুশি পড়ুয়া এবং অভিভাবকরা। শিক্ষাবিদদের একাংশ বলছেন এর ফলে আরও বেশি করে পড়ুয়ারা স্কুল মুখী হবেন বলে আশা করা যায়।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...