Wednesday, June 24, 2026

ডেলিভারি বয়ের বাইকে ধাক্কা! টেনেহিঁচড়ে যুবককে নিয়ে গেল ‘ঘাতক’ গাড়ি!

Date:

Share post:

বর্ষবরণের দিন ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থেকেছে রাজধানী দিল্লি। বয়স কুড়ির তরুণীর ভয়াবহ মৃত্যুর স্মৃতি এখনও টাটকা। এরই মধ্যে বর্ষবরণের রাতে নয়ডার আরও একটি আরও একটি মৃত্যুর ঘটনা প্রকাশ্যে উঠে এল। রাতে বাড়িতে বাড়িতে খাবার দিতে বেরিয়ে ডেলিভারি বয়ের বাইকের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। এরফলে নীচে পড়ে যান ওই ডেলিভারি বয়। ওই অবস্থায় তাঁর দেহ টেনে হিঁচড়ে প্রায় ৫০০ মিটার নিয়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মারা যান যুবক। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। এখনও পর্যন্ত গাড়ি চালকের খোঁজ মেলেনি।


আরও পড়ুন:দিল্লির মতোই উত্তরপ্রদেশে তরুণীকে হিঁচড়ে টেনে নিয়ে গেল গাড়ি!
জানা গেছে, সোমবার রাত ১টা নাগাদ নয়ডার সেক্টর-১৪ এলাকার কাছে একটি উড়ালপুল্র কাছে এই ঘটনাটি ঘটে। মৃতের নাম কৌশল যাদব।পুলিশ জানিয়েছে, কুশল স্কুটিতে করে যাচ্ছিলেন। তাকে ধাক্কা দেয় একটি গাড়ি। এরপর কুশলকে ৫০০ মিটার দূরের মন্দিরের কাছ অবধি টেনে হিঁচড়ে নিয়ে যায় ঘাতক গাড়িটি। সেখানে থামালেও মৃতদেহ দেখার পরে গাড়ি নিয়ে পালায় চালক। কুশলের ভাই রাত একটা নাগাদ ফোন করলে এক পথচারি ফোন ধরে এবং দুর্ঘটনার কথা জানায়।


কুশলের ভাই থানায় অভিযোগ করলে পুলিশ দেহ উদ্ধার করে তদন্তে নামে। অজ্ঞাত গাড়িচালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হচ্ছে। দ্রুত অপরাধীকে চিহ্নিত করা হবে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...