Wednesday, June 24, 2026

দিল্লির মতোই উত্তরপ্রদেশে তরুণীকে হিঁচড়ে টেনে নিয়ে গেল গাড়ি!

Date:

Share post:

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধান। দিল্লির মতোই উত্তরপ্রদেশেও তরুণীকে প্রায় ২০০ মিটার হিঁচড়ে টেনে নিয়ে গেল এক বেপরোয়া গতির গাড়ি! গুরুতর আহত অবস্থায় ওই তরুণী হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। চালকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

আরও পড়ুন:তরুণীকে চাপা দেওয়া ছাড়াও বর্ষবরণের রাতে আরও অনেক কিছুই করেছিল ধৃত পাঁচ জন

পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের কৌশাম্বীর বাসিন্দা কৌশল্যা দেবী নামে ওই তরুণী। সাইকেলে চেপে কম্পিউটার ক্লাসে যাচ্ছিলেন তিনি। কৌশল্যার মা জানিয়েছেন, কম্পিউটার ক্লাসে যাওয়ার পথে আচমকাই তাকে ধাক্কা মারে একটি গাড়ি। ধাক্কা লাগার পর আবার ওই গাড়িতেই সাইকেল সমেত আটকে যান কৌশল্যা। অভিযোগ, ওই অবস্থায় তাঁকে প্রায় ২০০ মিটার দূরে টেনে নিয়ে যান গাড়ির চালক। শেষপর্যন্ত গুরুতর আহত ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।


এদিকে গাড়িটিকেও আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। এরপর গাড়িটি রাস্তার পাশে খাদে উল্টে গেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। অভিযুক্তের নাম রাম নরেশ। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...