Sunday, March 22, 2026

অভিষেক ম‍্যাচে নেই রোনাল্ডো, হতাশ সৌদি সমর্থকরা

Date:

Share post:

সব বিতর্ক কাটিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসারে সর্ব রেকর্ড ভেঙে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বছরের শুরুতেই জাঁকজমক ভাবে আল নাসেরের স্টেডিয়াম এমআরসুল পার্কে নতুন ইনিংস শুরু করেন সিআরসেভেন। বৃহস্পতিবার আল নাসেরের স্টেডিয়াম এমআরসুল পার্কে আল-তাই-এর বিরুদ্ধে রোনাল্ডোর অভিষেকও হওয়ার কথা। কিন্তু অভিষেক ম‍্যাচেই বিপত্তি। অভিষেক ম্যাচে নামার আগেই নিষেধাজ্ঞার সম্মুখীন হন রোনাল্ডো।

ঘটনায় সূত্রপাত, ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডে থাকাকালীন ম্যাচ হেরে রাগে ১৪ বছরের খুদের ফোন মাটিতে আছড়ে ভেঙে দিয়েছিলেন রোনাল্ডো। এরফলে তাঁকে দু’ম্যাচ নির্বাসিতর পাশাপাশি ৫০,০০০ ইউরো জরিমানা করে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়ার পরেও সরেনি সেই শাস্তির খাঁড়া। কারণ রোনাল্ডো ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে বেড়িয়ে এলেও ফিফার আর্টিকেল ১২.১ নিয়ম অনুযায়ী এই নিষেধাজ্ঞা রোনাল্ডোর পরবর্তী ক্লাবেও লাগু থাকবে। কারণ রোনাল্ডোর উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার পর ম‍্যানইউতে দুটি ম্যাচ সম্পূর্ণ হয়নি।আর সেই কারণেই এই আল নাসেরের হয়ে বৃহস্পতিবার খেলা হচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।

জানা যাচ্ছে, রোনাল্ডোর খেলা দেখতে মাঠ ভরাবেন বলে ইতিমধ্যেই প্রায় ২৮ হাজার আল নাসের সমর্থক আল-তাই-এর বিরুদ্ধে ম্যাচের টিকিট কেটে ফেলেছিলেন। আপাতত তা হচ্ছে না। তাঁদের আশায় জল ঢেলে দিল রোনাল্ডোর দুই ম্যাচ নির্বাসন।

 

Related articles

কমিশনের নির্দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ: ভাঙড়ে পরিদর্শনে সিপি অজয় নন্দা

নির্বাচন ঘোষণার সময়ই শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। নিজেদের প্রতিশ্রুতি রাখতে যথেচ্ছভাবে...

দামের নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র সরকার: সোম থেকে বিমান ভাড়া বাড়ার আশঙ্কা

তেলের দাম বাড়বে না। পশ্চিম এশিয়ার যুদ্ধে ভারতের জনজীবনে কোনও প্রভাব পড়বে না। নরেন্দ্র মোদির মন্ত্রিসভার মন্ত্রীরা এইসব...

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখোমুখি, সঙ্গীদের তৎপরতায় প্রাণে বাঁচলেন সুন্দরবনের মৎস্যজীবী

সুন্দরবনের (Sundarban Area) জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণ, সঙ্গীদের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় মৃত্যুর মুখ থেকে ফিরে...

IPL: ভুল স্বীকার গোয়েঙ্কার, রান পেতে কৌশল বদল পন্থের?

আইপিএল (IPL) মরশুম শুরুর আগেই ভুল স্বীকার করে নিলেন লখনউ (LSG) দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা(Sanjeev Goyenka)। দলের সঙ্গে...