Monday, April 6, 2026

বরফের চাদরে ঢাকল ভিক্টোরিয়া-হাওড়া ব্রিজ, তুষারপাতের সাক্ষী রাজধানীও  

Date:

Share post:

শীতের (Winter) জোরাল কামড়ে জবুথবু দেশ থেকে রাজ্য। আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর, আগামী কয়েকদিন জাঁকিয়ে ঠাণ্ডা উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। তবে একবার ভেবে দেখুন তো যদি এই শীতেই যদি আপনার শহর বরফের সাদা চাদরে মুড়ে যায়, কেমন লাগবে? ভাবছেন কলকাতায় বরফ! সেটাও কী সম্ভব? তবে হ্যাঁ এবার তিলোত্তমাও ঢাকল পুরু বরফে।

তবে শুধু কলকাতা (Kolkata) নয়, বরফে ঢেকেছে রাজধানী শহর দিল্লিও (Delhi)। দিল্লিতে শৈত্যপ্রবাহ চলছে, অন্যদিকে বৃহস্পতিবার বঙ্গে শীতলতম দিন। তবে ঠাণ্ডা জাঁকিয়ে পড়লেও বরফের দর্শন মিলছিল না। অবশেষে সেই আশা পূর্ণ হল। সাদা চাদরে ঢাকল দিল্লি থেকে কলকাতা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) আলোড়ন ফেলল কলকাতা, দিল্লির সেই বরফ পড়ার ছবি। ভাবছেন কীভাবে সম্ভব? কলকাতা-দিল্লিতে বরফ পড়ার একাধিক ছবি সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। দিল্লির ইন্ডিয়া গেট (india Gate) থেকে শুরু করে কলকাতার ভিক্টোরিয়া (Victoria Memorial), হাওড়া ব্রিজ (Howrah Bridge), সব জায়গাই চত্বর সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে। কখনও ট্রামলাইনের দু’ধারে পুরু বরফ জমে, কখনও বা হলুদ ট্যাক্সির উপর বরফ ছড়িয়ে রয়েছে। পাশাপাশি দিল্লির রাস্তাতেও মোটা বরফের আস্তরণ চোখে পড়েছে।

না, বাস্তব নয়, এআই-এর মাধ্যমে তৈরি ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অংশুমান চৌধুরী নামে এক টুইটার ব্যবহারকারী। এআই-এর মাধ্যমে তৈরি করা কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে কলকাতা এবং দিল্লি বরফের চাদরে ঢাকা। ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ছবি। আশ্চর্যজনক এমন কাজ থেকে মুগ্ধ নেটিজেনরা।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...