Sunday, April 12, 2026

বছরের শুরুতেই ছক্কা হাঁকাচ্ছে শীত! আজ মরসুমের শীতলতম দিন

Date:

Share post:

বছরের শুরুতেই একের পর এক ছক্কা হাঁকাচ্ছে শীত। ইনিংসের শুরুতে ব্যাটিং তেমনভাবে না করতে পারলেও মরসুমের মাঝামাঝি দাপট দেখাচ্ছে শীত। বঙ্গে তরতরিয়ে নামছে তাপমাত্রার পারদ। তাতেই ঠান্ডায় জবুথুবু রাজ্যবাসী। বৃহস্পতিবার ভোর থেকেই শীতের পুরু চাদরে মুখ ঢেকেছে তিলোত্তমা -সহ গোটা রাজ্য। সেইসঙ্গে রয়েছে উত্তুরে হাওয়ার দাপট। জাঁকিয়ে শীত পড়ায় খুশি শীতপ্রেমীরা। হাওয়া অফিস জানাচ্ছে, আজ চলতি মরসুমের শীতলতম দিন।

আরও পড়ুন:শীতে জবুথুবু বাংলা! হু হু করে নামছে তাপমাত্রার পারদ

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায়.২ ডিগ্রি কম। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৯ ডিগ্রিতে নেমে গিয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেও হাঁড়কাপানো ঠাণ্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় আরও ২ থেকে ৩ পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও নামবে তাপমাত্রার পারদ। উত্তরের জেলাগুলিতে সকালের দিকে ঘন কুয়াশা থাকায় দৃশ্যমান্যতা অনেকটাই কমেছে। ফলে দূরপাল্লার ট্রেনগুলি খানিকটা দেরিতে চলছে। ঠান্ডায় কাঁপছে জলপাইগুড়ি, ডুয়ার্স, কোচবিহার, দুই দিনাজপুরও।সেই সঙ্গে রয়েছে উত্তুরে হাওয়ার দাপট। ঠান্ডা থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে উষ্ণতার ছোঁয়া নিচ্ছে মানুষ।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।সকালে দিকে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে। উত্তুরে হাওয়ার দাপটে ভালোই ঠান্ডা অনুভূত হবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে।

 

Related articles

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...