Saturday, April 4, 2026

যশোদাবেনকে পুলিশি বাধা! শাশুড়ির শেষকৃত্যে যেতে দেওয়া হয়নি মোদি পত্নীকে

Date:

Share post:

চেয়েছিলেন শাশুড়ির (Mother in Law) শেষকৃত্যে (Funeral) অংশ নিতে। কিন্তু তা গুজরাট পুলিশের (Gujrat Police) জন্য সম্ভব হয়নি। যতক্ষণ না প্রধানমন্ত্রী (Narendra Modi) মায়ের শেষকৃত্য সম্পন্ন করছেন, ততক্ষণ সপরিবার নিজের বাড়িতেই গৃহবন্দি ছিলেন প্রধানমন্ত্রী মোদি পত্নী যশোদাবেন (Jashodaben)। সম্প্রতি এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন মোদি পত্নী যশোদাবেন। আর তাঁর এমন অভিযোগে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। তিনি চেয়েছিলেন শেষবারের মতো একবার শাশুড়িকে নিজের চোখে দেখতে। কিন্তু তা সম্ভব হয়নি।

সংবাদমাধ্যম সূত্রে খবর, হীরাবেন মোদির (Hiraben Modi) শেষকৃত্য সম্পন্ন হওয়ার ৬ দিন পর সর্বসমক্ষে তাঁর শাশুড়ির শেষযাত্রায় উপস্থিত না হতে পারার কারণ তুলে ধরেন যশোদাবেন ও তাঁর ভাই অশোক মোদি (Ashok Modi)। যশোদাবেন জানিয়েছেন, স্বামীর সঙ্গে তাঁর দূরত্ব থাকলেও শাশুড়ি হীরাবেনের সঙ্গে ছিল সুসম্পর্ক। হীরাবেন অসুস্থ থাকাকালীন প্রায়ই তাঁর স্বাস্থ্যের খবর নিতেন যশোদা। আর হীরাবেনের মৃত্যুর খবরে রীতিমতো ভেঙে পড়েন তিনি ৷ ভাই অশোক মোদি ও তাঁর ভাইপো-ভাইজিদের নিয়ে গান্ধীনগর (Gandhinagar) যাওয়ার জন্য মনস্থির করেন যশোদাবেন। কিন্তু বাড়ির বাইরে পা রাখা মাত্র তাঁদের ঘিরে ধরে গুজরাট পুলিশের বিরাট বাহিনী। সাফ জানিয়ে দেওয়া হয়, গান্ধীনগর যেতে পারবেন না যশোদাবেন। এই কথা শুনে কান্নায় ভেঙে পড়েন যশোদা।

কেন তিনি শাশুড়ির শেষযাত্রায় অংশ নিতে পারবেন না পুলিশকে এই প্রশ্ন করা হলে এই প্রশ্নের জবাবে এক শীর্ষ আধিকারিক জানান, উপর মহল থেকে তাঁদের কাছে নির্দেশ এসেছে। এর বেশি তাঁরা কিছুই জানেন না। এরপর পুলিশের কাছে বহু অনুনয়-বিনয় করেন যশোদাবেন, কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হয়নি। এরপর প্রায় সারাদিন নিজের ঘরেই নজরবন্দি ছিলেন যশোদাবেন। টিভিতেই শাশুড়ির অন্তিমযাত্রা দেখেন।

যশোদাবেনের এই অভিযোগের পর সমালোচনার ঝড় উঠেছে বিরোধী শিবিরে৷ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেন (Dola Sen) বলেন, এই আচরণ এক মহিলার পক্ষে যথেষ্ট অপমানজনক। তবে এতে একটুও আশ্চর্য হইনি। মোদি প্রধানমন্ত্রী হওয়ার আগে কেউ জানতই না যে তাঁর স্ত্রী বর্তমান। কোনওদিন স্ত্রী হিসেবে তাঁকে স্বীকৃতি দেননি মোদি। কিন্তু স্ত্রী বর্তমান থাকা সত্ত্বেও তাঁর প্রতি এই অবমাননা মেনে নেওয়া যায় না। এর তীব্র নিন্দা জানাই। অন্যদিকে বর্ষীয়ান কংগ্রেস সাংসদ ও প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya) বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। কারও ব্যক্তিগত বা পারিবারিক জীবন নিয়ে কিছু মন্তব্য করা উচিত নয়, কিন্তু এই ঘটনা যদি সত্যি হয় তবে তা অত্যন্ত লজ্জাজনক। দেশের প্রধানমন্ত্রীর কাছে এমন আচরণ আশা করা যায় না।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...