Wednesday, June 24, 2026

এবার ভারতে ক্যাম্পাস খুলছে স্ট্যানফোর্ড ও অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

ভারতীয় পড়ুয়াদের বিদেশে পড়তে যাওয়ার চাহিদা নতুন নয়, সেদিকে খেয়াল এবার বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাস খুলতে চলেছে ভারতে। এই তালিকায় রয়েছে ইয়ালে, স্ট্যানফোর্ড ও অক্সফোর্ডের (Oxford) মতো খ্যাতনামা বিশ্ববিদ্যালয়(University)। ভারতে(India) এই বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাস খোলার অনুমতি দিচ্ছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC)।
জানা গিয়েছে, নতুন ক্যাম্পাসের নীতি নির্ধারণ কীভাবে হবে, তা নিয়ে খসড়া তৈরি করা হয়েছে। যেখান বলা হয়েছে পড়ুয়াদের ভর্তি হওয়ার যোগ্যতা, ফি বা স্কলারশিপ, সবটাই ঠিক করবে এই লোকাল ক্যাম্পাস। অধ্যাপক বা কর্মী নিয়োগের স্বাধীনতাও থাকবে তাদেরই হাতে। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন সূত্রে জানা যাচ্ছে, স্কলারশিপ বা বৃত্তি নিয়ে দেশের বহু পড়ুয়া বিদেশে পড়তে যান। তবে বিদেশের গিয়ে এইসব বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো সামর্থ সকলের থাকে না। সেই সব পড়ুয়ার কথা ভেবেই বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলিকেই এবার ভারতে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ক্যাম্পাস ভারতে খুললে দেশের পাশাপাশি অন্যান্য দেশের পড়ুয়ারাও ভারতে পড়তে আসবেন।
অবশ্য ইতিমধ্যেই বেশ কয়েকটি বিদেশি বিশ্ববিদ্যালয়, ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অংশিদারিত্বে কাজ করছে। সে ক্ষেত্রে পড়ুয়ারা ভারতে অর্ধেক কোর্স পড়ে বিদেশে মূল ক্যাম্পাসে গিয়ে বাকিটা শেষ করতে পারে। নতুন উদ্যোগ কার্যকর হলে ওই সব বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে আর কোনও অংশিদারিত্বে কাজ করার প্রয়োজন পড়বে না।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...