Thursday, June 25, 2026

মত্ত অবস্থায় স্কুলে প্রধানশিক্ষক! গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ স্থানীয়দের

Date:

Share post:

মদ খেয়ে বিদ্যালয়ে খোদ স্কুলের প্রধান শিক্ষক (Head Teacher)! যা নিয়ে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের ব্যাপক বিক্ষোভ দেখালেন। শুধু তাই নয়, স্কুল গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। খবর পেয়ে সহকারি স্কুল পরিদর্শক এলে, তাঁকে ঘিরেও বিক্ষোভ চলে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর থামে বিক্ষোভ। হুগলির আরামবাগের (Arambag) ঘটনা।

জানা গিয়েছে, অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম অরূণ কুমার সিং। তিনি স্থানীয় মলয়পুর ২ নম্বর পঞ্চায়েতের দিয়ালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক। রোজই নাকি তিনি মদ্যপ অবস্থায় স্কুলে আসেন। বিষয়টি পড়ুয়া থেকে অভিভাবক সকলেই জানতেন। যদিও আগে কোনওদিন তাঁরা প্রতিবাদ (Protests) করেননি। অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল গ্রামবাসীদের। স্কুলের গেটে এখন তালা ঝুলছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে স্কুলের গেট বন্ধ থাকবে বলেই জানিয়েছেন বিক্ষোভকারীরা।

গতকাল, বৃহস্পতিবার স্কুলে গিয়ে গ্রামবাসীরা দেখেন, স্টাফরুমে মদের গন্ধ। নেশার ঘোরে কথা বলছেন খোদ প্রধানশিক্ষক! বাকি শিক্ষকরা স্টাফ রুমের বাইরে চলে গিয়েছেন। খবর ছড়িয়ে পড়তেই স্কুলে জড়ো হন গ্রামবাসীরা। শুরু হয় তুমুল বিক্ষোভ। শেষপর্যন্ত প্রধানশিক্ষককে বের করে গিয়ে স্কুলে গেটে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা।

এদিন সকালে দীর্ঘক্ষণ স্কুলে বাইরেই দাঁড়িয়ে থাকতে হয় পড়ুয়া, এমনকী শিক্ষকদেরও। এরপর স্কুল পরিদর্শককে যখন ঘটনাস্থলে পৌঁছন, তখন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দাবি, অভিযুক্ত প্রধানশিক্ষককে সরিয়ে দিতে হবে।

 

 

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...