Friday, April 3, 2026

বস্তাবন্দি দেহ উদ্ধারের পর তিস্তা ক্যানেলে মিলল রেণুকার কাটা মাথাও

Date:

Share post:

বস্তাবন্দি দেহ উদ্ধারের (Body Rescue) পর এবার মিলল কাটা মাথাও (Head Rescue)। বৃহস্পতিবারই শিলিগুড়ির (Siliguri) ফাঁসিদেওয়ার বাসিন্দা রেণুকা খাতুনকে (Renuka Khatun) খুনের পর দেহ দু’টুকরো করে জলে ভাসিয়ে দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসে। বৃহস্পতিবার দুপুর থেকেই তল্লাশি অভিযান শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী (Disaster Response Force)। এর ২৪ ঘণ্টা পর শুক্রবার সকালে মিলল রেনুকার দেহ। তবে প্রথমে রেণুকার কাটা মাথা উদ্ধার না হলেও প্রায় ২ ঘণ্টা পর উদ্ধার হয় মাথা। এদিকে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রহস্য তৈরি হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ফুলবাড়ির তিস্তা ক্যানেলের (Teesta Canal) লকগেট (Lock Gate) বন্ধ করে দেওয়া হয়। এদিকে শুক্রবার সকালে খালে জল কমে আসায় ফাঁসিদেওয়া ব্লকের গোয়ালটুলির কাছে সুদাম গজ এলাকায় রেণুকার বস্তাবন্দি দেহটি আচমকাই ভেসে ওঠে। পুলিশ সূত্রে খবর, তিস্তা ক্যানেলের জল কমে যাওয়ার কারণেই রেণুর কাটা মাথা খুঁজে পাওয়া সম্ভব হয়েছে। আদপে ফাঁসিদেওয়ার বাসিন্দা মহম্মদ আনসারুল (Md Ansarul) ও তাঁর স্ত্রী রেনুকা। ৭ বছর আগে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সংসার চলছিল স্বাভাবিকভাবেই। জানা গিয়েছে, বছর ছয়েক আগে শিলিগুড়ি চলে আসে ওই দম্পতি। সেখানেই তাঁরা পাকাপাকিভাবে থাকতে শুরু করেন।

পুলিশ সূত্রে খবর, ২৪ ডিসেম্বর শিলিগুড়ি থানায় গিয়ে মহম্মদ আনসারুল জানায়, স্ত্রী রেণুকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরই আনসারুলের আচরণ দেখে সন্দেহ হয় পুলিশের। এরপরই জানা গিয়েছিল, স্ত্রীকে খুনের পর দেহ টুকরো করেছে স্বামী। ফেলে দিয়েছে তিস্তা ক্যানেলে। পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ির কলেজ পাড়ায় একটি বিউটি পার্লারে কাজ শিখতে যেতেন রেণুকা। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে তাঁর খোঁজ মিলছিল না।

এদিকে গত ২৪ ডিসেম্বর শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন রেণুকার পরিবার। তারপরই ঘটনার তদন্ত (Investigation) শুরু করে পুলিশ। এরপরই আনসারুলকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পারেন, গত ২৪ ডিসেম্বর ঘুরতে যাওয়ার নামে স্ত্রী রেণুকাকে ফাঁসিদেওয়ায় কুপিয়ে খুন করে আনসারুল।

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...