Thursday, June 25, 2026

ফিরল পুরনো আতঙ্ক! ফের বৌবাজারে ভেঙে পড়ল পুরনো বাড়ির অংশ

Date:

Share post:

বৌবাজারে ফিরল পুরনো আতঙ্ক! শুক্রবার আচমকাই ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। তবে, বাড়ির অংশ ভেঙে পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন কলকাতা পুরনিগমের বিল্ডিং বিভাগের কর্মীরা। বারান্দার ভেঙে পড়া অংশ সরানোর কাজও শুরু হয়েছে।


আরও পড়ুন:ফের ফাটল আতঙ্ক বৌবাজারে
জানা গেছে, শুক্রবার বেলার দিকে বৌবাজারের সব্জিবাজার এলাকার একশো বছরের পুরনো বাড়ির এক তলার বারান্দার একটি অংশ ভেঙে পড়ে। তবে সেই সময় বাজার উঠে যাওয়া বড় কিছু ঘটেনি।এ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে বলেন, ‘‘এটি কলকাতার অন্যতম পুরনো বাজার এলাকায়। যখন ওই ঘটনাটি যখন ঘটেছে, তখন বাজার উঠে গিয়েছিল বলে বাঁচোয়া! নইলে বড়সড় কিছু ঘটে যেতে পারত। পুরসভার লোক এসেছে ভেঙে পড়া অংশ পরিষ্কারের কাজ শুরু করেছে।’’


অতীতে মেট্রোর কাজের জন্য যেভাবে বউবাজার এলাকায় বার বার বাড়িতে ফাটল দেখা গিয়েছে, সেই বীভিষিকা এখনও পিছু ছাড়েনি এলাকাবাসীদের। এরই মধ্যে ফের নতুন করে এই অঘটনে স্বাভাবিকভাবেই কিছুটা আতঙ্কে এলাকাবাসীরা। যদিও এই ঘটনার সঙ্গে মেট্রোর কাজের কোনও যোগ নেই খবর পুরসভা সূত্রে।

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...