Saturday, April 4, 2026

৭ ফেব্রুয়ারি পর্যন্ত ফের জেল হেফাজতে পার্থ-অর্পিতা-মানিক

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়কে(Arpita Mukherjee) আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। শনিবার আদালতে ভার্চুয়াল শুনানিতে উপস্থিত হয়েছিলেন পার্থ ও অর্পিতা। সেখানেই এই নির্দেশ দেন বিচারপতি। পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলা এদিন সশরীরে আদালতে হাজিরা দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য(Manik Bhattacharya)। শনিবার তাঁকেও ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার আদালতে পার্থ ও অর্পিতাকে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়ার পাশাপাশি বিচারপতি দুজনকেই প্রশ্ন করেন তাদের কিছু বলার আছে কিনা। এর উত্তরে পার্থ জানান, জেলে পর্যাপ্ত চিকিৎসা হচ্ছে না তার। পাশাপাশি নিজের শারীরিক অসুস্থতার কথা বলেন অর্পিতাও। অর্পিতা বলেন, “জেল কর্তৃপক্ষ ব্যবস্থা নিলেও সেখানে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে না।” একই সঙ্গে তিনি বলেন, “জেলের যে ওয়ার্ডে থাকতে দেওয়া হয়েছে, সেখানে থাকা খুবই কষ্টকর।”

অন্যদিকে, প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে। পাশাপাশি এই মামলায় শনিবার ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দেন মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও পুত্র শৌভিক ভট্টাচার্য। তাঁরা জামিনের আবেদন জানান। কিন্তু সেই জামিনের আর্জির বিরোধিতা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৭ ফেব্রুয়ারি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...