Thursday, June 25, 2026

বিজেপি রাজ্যে কর্ণাটকে মেরে মন্দির থেকে বের করা হল দলিত মহিলাকে

Date:

Share post:

দলিত(Dalit) হয়ে মন্দিরে ঢোকার অপরাধে বেধড়ক মারধোর করে মন্দির থেকে বের করে দেওয়া হল মহিলাকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিজেপি(BJP) শাসির রাজ্য কর্ণাটকের(Karnataka) বেঙ্গালুরুতে(Bengaluru)। চাঞ্চল্যকর এই ঘটনার ভিডিও এইমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, মহিলা মন্দিরে ঢোকার চেষ্টা করছেন, অন্যদিকে মন্দিরের পূজারী এলোপাথাড়ি চড় মারছেন ওই মহিলাকে। শেষে চুলের মুঠি ধরে টেনে মন্দিরের বাইরে বের করে নিয়ে যাওয়া হয় তাঁকে।

জানা গিয়েছে, বেঙ্গালুরুর ওই মন্দিরে ঘটনাটি ঘটেছে গত ২১ ডিসেম্বর। ওইদিন দলিত মহিলা মন্দিরে প্রবেশ করায় তাঁর উপর ক্ষেপে অঠেন মন্দিরের পুরোহিত। মন্দির থেকে তাঁকে বাইরে বের করতে প্রথমে চলে এলোপাথাড়ি চড় থাপ্পড়। তবে মহিলা যেতে না চাওয়ায় চুলের মুঠি ধরে টেনে হিচড়ে মন্দিরের বাইরে নিয়ে যাওয়া হয়। এখানেই শেষ নয়, বাইরে আসার পর লাঠি দিয়েও ব্যাপক মারা হয় ওই মহিলাকে। ঘটনার সময় মন্দিরে আরও ৩ পূজারী ছিলেন তবে কেউ কোনও প্রতিবাদ করেননি। গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় আক্রান্ত ওই মহিলা ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে অভিযুক্ত ওই পূজারীর নাম মণিকৃষ্ণা। মহিলাকে মারধোরের অভিযোগে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে ৩৫৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...