Thursday, June 25, 2026

তৃণমূলের বার্ষিক আয়ের ৯৬ শতাংশ টাকাই এসেছে নির্বাচনী বন্ড থেকে

Date:

Share post:

অন্যান্য রাজনৈতিক দলগুলির(Political Party) মতো বেহিসেবি টাকা নয়, রিপোর্ট বলছে গত অর্থবর্ষে তৃণমূল কংগ্রেসের অনুদান প্রাপ্ত অর্থের ৯৬ শতাংশ টাকাই এসেছে ইলেক্টোরাল বন্ড বা নির্বাচনী বন্ড(Electoral Bond) থেকে। দলের বার্ষিক রিপোর্ট অনুযায়ী, ২০২১-২২ অর্থবর্ষে তৃণমূল কংগ্রেসের(TMC) অনুদান পাওয়া মোট অর্থের পরিমাণ গত বছরের তুলনায় ৪২ কোটি টাকা বেড়ে হয়েছে ৫৪৫.৭৪ কোটি টাকা।

রাজনৈতিক দলগুলির আয়-ব্যায়ের স্বচ্ছতা রাখতে ইলেক্টোরাল বন্ড পদ্ধতি চালু করেছিল কেন্দ্রীয় সরকার। সেই পথেই শুক্রবার তৃণমূলের তরফে যে বার্ষিক রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে ২০২১-২২ অর্থবর্ষে তৃণমূলের মোট আয়ের পরিমাণ ৫৪৫.৭৪ কোটি টাকা। এর মধ্যে ৫২৮.১৪ কোটি টাকা এসেছে নির্বাচনী বন্ড থেকে। ইতিমধ্যেই দলের তরফে এই সংক্রান্ত তথ্য জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। পাশাপাশি তৃণমূলের দলীয় রিপোর্ট থেকে জানা যাচ্ছে, দলের প্রাথমিক সদস্য থেকে অনুদান বাবদ ১৪.৩৬ কোটি টাকা পেয়েছে তৃণমূল।

তবে ২০২১ সালের বঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর আয়ের পাশাপাশি ব্যয়ও বেড়েছে তৃণমূলের। কারণ অবশ্য পশ্চিমবঙ্গ ছাড়িয়ে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে নিজেদের সংগঠন বিস্তার। তৃণমূলের রিপোর্ট বলছে, ২০২০-২০২১ সালে তৃণমূল কংগ্রেসের ব্যায়ের পরিমাণ ছিল ১৩২.৫২ কোটি টাকা। সেটাই ২০২১-২০২২ সালে বেড়ে দাড়িয়েছে ২৬৮.৩৩ কোটি টাকা। দলের এহেন আর্থিক রিপোর্ট বিস্তারিতভাবে ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে।

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...