Friday, April 3, 2026

লোকসানে চলছে জোকা- তারাতলা মেট্রো রেল, কমছে যাত্রী সংখ্যা

Date:

Share post:

শুরুতে যেরকম নতুন মেট্রো রুটে যে উৎসাহ চোখে পড়েছিল যত সময় গড়িয়েছে ততই সেই উৎসাহে ভাটা পড়তে দেখা গেছে। মেট্রো রেল (Metro Rail) সূত্রে খবর ক্রমশ আয় কমছে জোকা – তারাতলা মেট্রো (Joka Taratala Metro) রুটের। দৈনিক ১২টি মেট্রো ট্রিপের খরচ তুলতে হিমশিম খাচ্ছে রেল (Kolkata Metro)। মোমিনপুর (Mominpur) পর্যন্ত পরিষেবা চালু হলে কি সামাল দেওয়া যাবে পরিস্থিতি, ধোঁয়াশা মেট্রো আধিকারিকদের মনে।

নতুন বছরে কলকাতাবাসীর জন্য রেলের উপহার। বহু প্রতীক্ষিত জোকা তারাতলা রুটে মেট্রো চলাচল শুরুর দিনে বেশ উন্মাদনা ধরা পড়েছিল যাত্রীদের চোখে মুখে । সোমবার থেকে শুক্রবার অর্থাৎ সপ্তাহে মাত্র ৫ দিন জোকা (Joka) থেকে তারাতলা (Taratala) মেট্রো চলাচল করে৷ দিনে ১২ টি করে মেট্রো চলে যা শুরু হয় সকাল ১০টা থেকে। সন্ধ্যা ৬টা পর্যন্ত আপাতত চালু রয়েছে পরিষেবা৷ মেট্রোর টিকিট বিক্রির যে তথ্য পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী, চলতি সপ্তাহে সোমবার যাত্রী ছিল ৫০০৩ জন, আয় হয় ৭২০০০ টাকা। মঙ্গলবার যাত্রী সংখ্যা কমে দাঁড়ায় ৩১০২ জনে, ফলে আয় কমে হয় ৪৪০০০ টাকা। গতকাল অর্থাৎ শুক্রবার সারাদিনে মাত্র ২৫৬০ জন যাত্রী যাতায়াত করেছেন। শুক্রবার আয় হয়েছে ৩৬২০০ টাকা। অর্থাৎ গ্রাফ ক্রমশ নিম্নমুখী। অপারেটিং রেসিও (Operating Ratio) দেখে মাথায় হাত মেট্রো রেলের আধিকারিকদের। আদৌ কত দিনে এই ঘাটতি কাটিয়ে উঠে জোকা-তারাতলা রুটে মেট্রো রেল লাভের মুখ দেখবে তা নিয়ে তৈরি হয়েছে একরাশ প্রশ্ন।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...