Tuesday, June 23, 2026

Kolkata : এজেসি বোস রোড উড়ালপুলে বাইক দু*র্ঘটনায় আহত ১

Date:

Share post:

শহর কলকাতার বুকে ফের গতির দৌরাত্ম্য। দুটি বাইকের রেষারেষিতে এজেসি বোস রোড উড়ালপুলে (AJC Bose Road Flyover) দু*র্ঘটনা। সকাল ১০.১৫ মিনিট নাগাদ এই দু*র্ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) দিক থেকে পার্ক সার্কাসের (Park Circus) অভিমুখে একটি বাইক উড়ালপুলের উপর আরেকটি বাইককে ওভারটেক করতে গেলে দুটি বাইকের মধ্যে সং*ঘর্ষ হয়। এই ঘটনায় একজন আহত হয়েছেন। তাঁকে তড়িঘড়ি পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রে জানা গেছে।

শনিবারের সকালে এই দু*র্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য এজেসি বোস রোড ফ্লাইওভারে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। আপাতত যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেই খবর। আহত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...