Tuesday, April 7, 2026

শহিদ দিবসে নন্দীগ্রামের মানুষকে মুখ্যমন্ত্রীর সেতু উপহারের বার্তা দিলেন ”দিদির দূত” কুণাল

Date:

Share post:

নতুন বছরের পূর্ব মেদিনীপুরের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নতুন উপহার। বহু কাঙ্খিত নন্দীগ্রাম ও হলদিয়ার মধ্যে সংযোগকারী সেতু তৈরি করবে রাজ্য সরকার(Government of West Bengal)। আজ, ৭ জানুয়ারি শহিদ দিবসে নন্দীগ্রামে দাঁড়িয়ে এলাকাবাসীকে এমনই সুখবর শোনালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

এদিন কাকভোরে ভাঙাবেড়ায় শহিদ তর্পণ-এর পর কুণাল জানান, পূর্ব মেদিনীপুর তথা নন্দীগ্রামবাসীর জন্য বহু কাজ করেছেন মুখ্যমন্ত্রী। নতুন বছরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন হলদিয়া এবং নন্দীগ্রামের মধ্যে সেতু তৈরি করবে রাজ্য সরকার। কুণালের কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন নন্দীগ্রাম-হলদিয়া সেতু নির্মাণের। তিনি যখন এখানে নির্বাচনে দাঁড়িয়ে ছিলেন তখন কথা দিয়েছিলেন সেতু করবেন। এখানকার মানুষও তাঁকে আবেদন করেছিলেন। তিনি এই বার্তাটি দিতে বলেছেন, বহু প্রতীক্ষিত নন্দীগ্রাম-হলদিয়া সেতু রাজ্য সরকার তৈরি করবে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই প্রকল্পের ডিপিআর তৈরির নির্দেশ দিয়েছেন।মুখ্যমন্ত্রী নিজেই বিষয়টি পর্যায়ক্রমে জানাবেন।”

 

কুণাল আরও বলেন, ” নন্দীগ্রামে হাসপাতাল থেকে শুরু করে অন্যান্য পরিকাঠামোয় মুখ্যমন্ত্রী নজর রাখছেন। অনেক কিছু করেও দিয়েছেন পূর্ব মেদিনীপুর জুড়ে। তাতে এখন নতুন সংযোগ হলদিয়া-নন্দীগ্রাম সেতু। যেখানে বিশেষ করে নন্দীগ্রাম, হলদিয়া, খেজুরি সহ পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ উপকৃত হবেন।”

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...