Tuesday, February 17, 2026

সফল ভাবে সম্পন্ন হয়েছে ঋষভ পন্থের অস্ত্রোপচার : সূত্র

Date:

Share post:

সফল ভাবে সম্পন্ন হয়েছে ঋষভ পন্থের লিগামেন্টের অস্ত্রোপচার। শনিবার এমনটাই জানান হল বিসিসিআইয়ের পক্ষ থেকে। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার হয়েছে ভারতীয় ক্রিকেটারের। গত ৩০ ডিসেম্বর ভারতীয় উইকেটরক্ষক ব‍্যাটার ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে প্রথমে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসা করা হলেও পরবর্তীকালে তাকে মুম্বাইয়ে নিয়ে আসা হয় তার দ্রুত সুস্থতার জন্য। আর শনিবার হল অস্ত্রোপচার।

হাসপাতাল সূত্রের খবর, পন্থের ডান পায়ের হাঁটুর লিগামেন্টেরই অস্ত্রপ্রচার হয়। প্রায় ৩ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছে পন্থের। তবে এখনও সুস্থ হতে দীর্ঘদিন সময় লাগবে তাঁর। হাসপাতাল পন্থকে নিয়ে কোনও বুলেটিন দেয়নি। শনিবার বিসিসিআইয়ের তরফে জানানো হয়, ঋষভের লিগামেন্টের অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন হয়েছে।

ইতিমধ্যেই জানা গেছে যে আসন্ন আইপিএল এবং অস্ট্রেলিয়া সিরিজ খেলতে পারবেন না পন্থ। তবে বিশেষজ্ঞদের একাংশের মতামত, ঋষভের পুরোপুরি সুস্থ হয়ে উঠতে ৮-৯ মাস লাগতে পারে। অর্থাৎ আইপিএলের পাশাপাশি ঋষভ এশিয়া কাপ এবং বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারেন। যদিও বিসিসিআই বা ঋষভের পরিবারের তরফে এখনও পর্যন্ত এমন কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

spot_img

Related articles

কমিশনের ‘থ্রেট কালচার’: আধিকারিকদের রক্ষা করবে রাজ্য, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বল্প সময়ে যেভাবে নির্বাচন কমিশন বাংলায় এসআইআর প্রক্রিয়া চালাতে সক্ষম হচ্ছে তার জন্য রাজ্যের আধিকারিকদেরই কৃতিত্ব। তা সত্ত্বেও...

সুরের টানে একাকার শহর-গ্রাম: রবীন্দ্র সদনে ‘সহজিয়া’ উৎসব

সম্প্রতি রবীন্দ্র সদনে (Rabindra Sadan) অনুষ্ঠিত হল 'সহজিয়া উৎসব'(Sahajiya Utsav 2026), যেখানে সব ভেদাভেদ মুছে সুরের টানে এক...

শপথ নিলেন তারেক, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নতুন যাত্রা শুরু খালেদা-পুত্রের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (Bangladesh election) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলাদেশে নতুন সরকার গঠন করল বিএনপি (BNP)। মঙ্গলবার সকালে...

বড়কন্যা তৃণমূলে, এবার বিজেপি-তে ক্ষিতির ছোটকন্যা কস্তুরী!

প্রাক্তন বাম আমলের মন্ত্রী প্রয়াত ক্ষিতি গোস্বামী (Khiti Goswami) আরেক কন্যা এবার নাম লেখালেন গেরুয়া শিবিরে। দিদি বসুন্ধরা...