Saturday, June 6, 2026

দিল্লি দুর্ঘটনায় মৃ*ত অঞ্জলির পরিবারকে আর্থিক সাহায্য শাহরুখের

Date:

Share post:

নববর্ষের ভোরে দিল্লিতে ভয়াবহ দুর্ঘটনায়(Accedent) মৃত্যু হয়েছে অঞ্জলি সিংয়ের(Anjali Singh)। তাঁর মৃত্যুতে অকুল পাথারে পড়েছে তাঁর পরিবার। এহেন অসহায় পরিস্থিতিতে মৃত অঞ্জলির পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউডের কিং শাহরুখ খান(Saharukh Khan)। নিজের ফাউন্ডেশন থেকে অঞ্জলির পরিবারকে সাহায্য পাঠিয়েছেন বলিউডের কিং খান।

বছরের শুরুর দিনই মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল রাজধানী দিল্লি (Delhi hit and run)। সুলতানপুরীতে গাড়ির নিচে পা আটকে যাওয়ায় প্রায় ১০-১২ কিলোমিটার রাস্তা ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে পৌঁছে গিয়েছিলেন অঞ্জলি সিং নামের ২০ বছরের তরুণী। যে ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে যায়। এখনও পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। পাশাপাশি সংসারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে অসহায় অবস্থা বাড়ির সদস্যদের। এমন পরিস্থিতিতেই তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন শাহরুখ খান। যদিও কত টাকা সাহায্য পাঠানো হয়েছে তা গোপন রাখা হয়েছে সংস্থার তরফে।

উল্লেখ্য, ২০১৩ সালের অক্টোবরে বাবা মীর তাজ মহম্মদ খানের স্মৃতিতে এই ফাউন্ডেশনটি গড়েছিলেন শাহরুখ। নানা আপদে-বিপদে মহিলাদের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য এই সংস্থার। অঞ্জলির পরিবারের দৈনন্দিন প্রয়োজন থেকে তাঁর মায়ের চিকিৎসার খরচের ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, তা সুনিশ্চিত করছে শাহরুখের সংস্থা। প্রসঙ্গত, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় চাকরি করেই পরিবারের রুটিরুজি জোগাড় করতে হত অঞ্জলিকে। সে রোজগারও নিয়মিত ছিল না। কখনও ৫০০, কখনও ২ হাজার টাকা মায়ের হাতে তুলে দিতেন তিনি। তাঁর স্বপ্ন ছিল বিউটিশিয়ান হওয়া এবং নিজের পার্লার খোলা। পুলিশ সূত্রের দাবি, ঘটনার দিনও একটি হোটেলের পার্টিতে কর্মরত ছিলেন অঞ্জলি।

Related articles

ভারতের হয়ে টেস্ট অভিষেক সুথারের, দল নিয়ে আত্মবিশ্বাসী গিল

আইপিএলের মেজাজ ছেড়ে এবার আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট ফরম্যাটে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। শনিবার মুলানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে...

আরশোলাদের শান্তিপূর্ণ প্রতিবাদে অশান্তির চেষ্টা: গ্রেফতার গেরুয়াধারীরা

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রথমবার পথে নেমে আন্দোলনে ককরোচ জনতা পার্টি। রাজনৈতিক মঞ্চের বাইরে বেরিয়ে জাতীয় সংবাদমাধ্যমের...

শনিতে সোনার দামে পরিবর্তন, জেনে নিন বিস্তারিত

উইকেন্ডে সোনার দামে (Gold Rate) বড় বদল নাকি মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে আরও মহার্ঘ হলুদ ধাতু, জেনে নিন আজ...

বাইক কিনে বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী দুর্ঘটনা! সুকুমার-অঙ্গে তিন নবজীবন

জমানো টাকা দিয়ে কিনেছিলেন নতুন মোটরবাইক (Motorcycle)। শোরুম থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত...