Monday, April 6, 2026

শহিদ দিবসেই নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে “রাম-বাম” অশুভ আঁতাত স্বীকার শুভেন্দুর

Date:

Share post:

জমি আন্দোলনের সময় থেকেই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামকে (Nandigram) বাম বিরোধী আন্দোলনের পীঠস্থান হিসাব বলা হয়। আজ, ৭ জানুয়ারি শহিদ দিবস (Sahid Diwas)। জমিরক্ষা করতে গিয়ে এই দিনেই সিপিএম (CPIM) হার্মাদদের গুলিতে প্রাণ হারিয়ে ছিলেন তিনজন। এখনও অনেকে নিখোঁজ। মনে করা হয়, সিপিএমের তাণ্ডবে তাঁরাও আর বেঁচে নেই। আজ, শহিদ তর্পণ-এর দিন সেই নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা তথা দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “তৃণমূলের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল বামফ্রন্ট। এদের থেকে অনেক বড় সংগঠন ছিল সিপিএমের। বাংলায় ৩৪ বছর ক্ষমতায় ছিল। কিন্তু সব বামপন্থী খারাপ নন।” একইসঙ্গে শুভেন্দুর অকপট স্বীকারোক্তি, “অনেক বামপন্থীই আমাদের সঙ্গে এসেছেন। নন্দীগ্রামে একটা বড় অংশ যাঁরা হিন্দু, তাঁরা ভোট দিয়েছেন বলে আমি জিতেছি। আমি তা অকপটে স্বীকার করি।”

আসলে বামেদের প্রশংসা করতে গিয়ে সিপিএমের সঙ্গে শুভেন্দু নিজের আঁতাঁতের কথা কার্যত স্বীকার করে নিলেন। মেনে নিলেন সিপিএমের একটা অংশের ভোট তিনি পেয়েছেন। তৃণমূলের দাবি, শুভেন্দুর কথাতেই প্রমাণিত নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে হারাতে অশুভ আঁতাঁত তৈরি করেছিল দলবদলু বিজেপি নেতা।

বিধানসভা নির্বাচনের (Assembly Election) ফলাফল বলছে, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে সামান্য কিছু ভোটে পরাজিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেই ফলাফল নিয়ে বিতর্ক আছে। শুভেন্দুর বিরুদ্ধে গণনায় বেনিয়মের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। সেই মামলা এখনও বিচারাধীন। এর মধ্যেই বাম-রামের এই অশুভ আঁতাঁত নিয়ে কার্যত বিস্ফোরক স্বীকারোক্তি করলেন বিরোধী দলনেতা।

শুভেন্দুর এমন মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Bishwas) বলেন, “বাম-রামের যে আঁতাত চলছে সেটা আমরা অনেক আগে থেকেই বলে আসছি। বামেরা ভোট যে রামে গিয়েছে সেটাও শুভেন্দু অধিকারীর কথাতেই প্রমাণিত।”

এদিকে, গেরুয়া শিবিরের অন্দরেও শুভেন্দুর এমন মন্তব্যকে সমর্থন করছেন না অনেকেই। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলে দিচ্ছেন, “বিজেপির কারও সাহায্যের প্রয়োজন হয় না। বিজেপি একাই নির্বাচন জিততে পারে।” দিলীপবাবুর এমন বক্তব্য আসলে ঘুরিয়ে শুভেন্দুকেই কটাক্ষ তা বলার অপেক্ষা রাখে না।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...