Saturday, April 11, 2026

পুরনো আক্রোশের জেরে ধর্ষ*কের মাকে লক্ষ্য করে গু*লি চালাল কিশোরী

Date:

Share post:

একবছর আগে ধর্ষণ করেছিল ছেলে।তারপর থেকেই ছেলে ও মায়ের উপর রাগ ছিল নির্যাতিতার।শনিবার ধর্ষকের মাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে ১৬ বছরের ওই কিশোরীর বিরুদ্ধে।তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার গুলিতে গুরুতর জখম হয়েছেন বছর পঞ্চাশের মহিলা।

ঘটনাটি ঘটেছে দিল্লির ভজনপুরা এলাকায়। সেখানে একটি মুদির দোকান চালান আক্রান্ত মহিলা। অভিযোগ, শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ দোকানের সামনে হঠাৎ গুলি চলে। তার পর দেখা যায় গুলির আঘাতে জখম হয়েছেন দোকানের মহিলা।

আরও পড়ুন:গোয়ায় বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে ধর্ষ*ণের শিকার তরুণী

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। অভিযুক্ত কিশোরীকে গ্রেফতার করা হয়। জখম মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে পুলিশ।সেখানেই গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।

পুলিশ সূত্রে খবর, ২০২১ সালে মহিলার নাবালক ছেলেই তাকে ধর্ষণ করেছিল বলে অভিযোগ। তার পর থেকে ক্ষোভ পুষে রেখেছিল কিশোরী। শনিবার পুরনো আক্রোশের জেরেই গুলি চালিয়েছে সে।

 

Related articles

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সতর্ক অস্কার, রক্ষণে শুরু থেকেই আনোয়ার-কেভিন!

লিগ টেবিলের শীর্ষস্থানকেই টার্গেট করে শনিবার দল সাজাতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো(Oscar Bruzon)। সকালে অনুশীলনে দেখা যায়...

বিজেপি দিল্লি থেকে গেলে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব: তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের পরে এই বিজেপি দিল্লি থেকেও যাবে। আমরা ক্ষমতায় এসে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব। শনিবার, ঝাড়গ্রামের (Jhargram) জামদা...

বৈভবে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে ‘বিরাট’ উপহার ভবিষ্যতের মহাতারকাকে

একজন নিজেকে ক্রিকেটের 'রাজা' হিসেবে প্রমাণ করেছেন, অন্যজন ১৪ বছরের রাজকীয় স্টাইলে ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে সিংহাসনে...

প্রকাশ্যে গুলি করে খুন আইনজীবীকে: ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে নতুন নজির

বাংলাকে বদনাম করার জন্য বাংলায় এসে আইন শৃঙ্খলা নিয়ে অপপ্রচার করার চেষ্টা চালায় বিজেপির নেতারা। আদতে তারা যে...