Sunday, June 14, 2026

রবিতেও কুয়াশার চাদরে মুড়ল তিলোত্তমা! জেলায় জেলায় শৈত্যপ্রবাহ

Date:

Share post:

বছরের শুরুতেই জমিয়ে ব্যাটিং করছে শীত। হাড়কাঁপানো ঠান্ডায় জবুথুবু বঙ্গবাসী।রবিবারও কলকাতা- সহ জেলায় জেলায় অব্যাহত পারদ পতন। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। রাজ্যের ৫ জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


আরও পড়ুন:কাপলিং খুলে ইস্পাত এক্সপ্রেসে বিপত্তি! খুলে গেল ২টি কামরা, আতঙ্কে যাত্রীরা

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৩ দিন আবহাওয়ার খুব একটা হেরফের না হলেও তারপর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। সপ্তাহের শেষে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে কলকাতা ও সংলগ্ন এলাকায়।তবে এই কয়েকদিন রাজ্যের ৫ জেলা- পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি রয়েছে।

রবিবার সকাল থেকেই ঠান্ডায় কাবু কলকাতা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে তা ৩ ডিগ্রি কম। আগামী ৩ দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আজ শহরের আকাশ সারাদিন মেঘমুক্ত থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...