Monday, June 8, 2026

কাপলিং খুলে ইস্পাত এক্সপ্রেসে বিপত্তি! খুলে গেল ২টি কামরা, আতঙ্কে যাত্রীরা

Date:

Share post:

বড়সড় দুর্ঘটনা এড়াল ওড়িশাগামী ইস্পাত এক্সপ্রেস। ট্রেনটির দু’টি কামরার মাঝের কাপলিং খুলে বিপত্তি। রবিবার সকালে হাওড়া থেকে রওনা দিয়েছিল আপ ইস্পাত এক্সপ্রেস। কিন্তু হাওড়ার বাকসারা গেট পেরোনোর সময় দু’টি কামরার মাঝের কাপলিং খুলে যায়। তার জেরে দু’টি কামরা নিয়ে বেরিয়ে যায় ইঞ্জিনটি।ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।


আরও পড়ুন:দেরিতে চলছে রাজধানী,দুরন্ত সহ একগুচ্ছ দূরপাল্লার ট্রেন, বাতিল বেশ কিছু, জানাল পূর্ব-মধ্য রেল

জানা গিয়েছে, রবিবার সকাল ৮টা ৪৩ মিনিটে হাওড়া থেকে ছেড়েছিল ইস্পাত এক্সপ্রেস। সকাল ৯টা ৫ মিনিট নাগাদ বাকসাড়া গেট এলাকায় বিকট আওয়াজ শুনতে পান যাত্রীরা। জানা যায় ওই এক্সপ্রেসটির দ্বিতীয় কামরার কাপলিং খুলে গেছে। তার জেরে ওই দু’টি কামরা নিয়ে ইঞ্জিন চলে যায়। পড়ে থাকে বাকি অংশ। জানা গিয়েছে, সেই সময় ট্রেনের গতিবেগ কম থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। তবে, এই ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ট্রেনটি সকাল ৯টা ২৫ নাগাদ নিয়ে যাওয়া হয় সাঁতরাগাছি স্টেশনের উদ্দেশে।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত এক্সপ্রেসের বাকি কামরা এখন রয়েছে সাঁতরাগাছিতে। জানা গিয়েছে, আনা হচ্ছে নতুন ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। কেন এই ঘটনা ঘটল, তাঁর তদন্ত শুরু করেছে রেল।

Related articles

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...

সুখেন্দুর পদত্যাগ, দলেই প্রশ্ন কার সুবিধা করতে সময়টা বাছলেন!

অবশেষে অনেক বিদ্রোহ-বিপ্লবের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূলের এই কঠিন সময়ে সাংসদ পদ...

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...