Tuesday, April 21, 2026

লেকটাউনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাক্সিতে ধাক্কা BSF-এর বাসের, আহত ৫ জওয়ান সহ ৮  

Date:

Share post:

বড়সড় দুর্ঘটনার কবলে বিএসএফের (BSF) বাস। জানা গিয়েছে, রবিবার দুপুরে লেক টাউনের (Lake Town) কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় ৫ বিএসএফ জওয়ানের আহত হওয়ার খবর মিলেছে। এদিন ভিআইপি রোডে (VIP Road) একটি ট্যাক্সিকে ধাক্কা মারে বিএসএফের বাসটি। তবে শুধু বিএসএফ জওয়ানরাই নন, দুর্ঘটনায় ট্যাক্সিতে (Taxi) থাকা ৩ যাত্রীও আহত হয়েছেন বলে খবর। এদিকে জখম (Injured) ৮ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, এদিন কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে উল্টোডাঙ্গা (Ultodanga) যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ বিএসএফের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিআইপি রোডের (VIP Road) উপর লেকটাউন মোড়ের কাছে প্রথমে একটি প্রাইভেট গাড়ি এবং পরে একটি যাত্রীবোঝাই ট্যাক্সিতে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় ট্যাক্সিটি।

লেকটাউন ট্রাফিক পুলিশ সূত্রে  জানা গিয়েছে, ইউ টার্ন (U Turn) নেওয়ার জন্য সিগন্যালে (Signal) দাঁড়িয়েছিল ট্যাক্সিটি। এমন সময়ে পিছন থেকে আসা বিএসএফের বাসটি ট্যাক্সিতে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পর লেকটাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে।

তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কারও আঘাত তেমন গুরুতর নয়। পথচারীদের অভিযোগ, দ্রুত গতিতে বিএসএফের গাড়িটি বিমানবন্দর থেকে উল্টোডাঙার দিকে আসছিল। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাক্সিতে ধাক্কা মারে। তাতেই ঘটে যায় দুর্ঘটনা। এর জেরে ভিআইপি রোডে তীব্র যানজট তৈরি হয়। ঘটনার জেরে চরম সমস্যায় পড়েন যাত্রীরা।

 

 

 

Related articles

নির্বাচনের মধ্যে ক্রমাগত সক্রিয় ইডি: তলব নুসরৎকে

২০২০ সালের মামলায় নতুন করে তলব প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরৎ জাহানকে। রেশন সংক্রান্ত জটিলতার মামলায় তলব (summoned) বলেই...

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা...

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...