Saturday, June 20, 2026

Chandannagar : ‘দিদির দূত’ হয়ে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি পালন করলেন ইন্দ্রনীল সেন

Date:

Share post:

রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর (CM)নির্দেশ মতো মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন দিদির দূতেরা (Didir Dut)। তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)আগেই বলেছেন মানুষের সার্টিফিকেটেই মিলবে পঞ্চায়েতের (Panchayet Election) টিকিট। শুধু তাই নয় মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা সমাধানের কথা বারবার বলেছেন তিনি। সেইমতো জেলায় জেলায় পৌঁছে যাচ্ছেন দিদির দূতেরা। সেইমতো চন্দননগরে (Chandannagar) ‘দিদির সুরক্ষা কবচ’ (Didir Suraksha Kavach) কর্মসূচি পালন করলেন তৃণমূল বিধায়ক ইন্দ্রনীল সেন (Indranil Sen)।

রাজ্য জুড়ে শুরু হয়েছে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি। প্রত্যেকটি মানুষ সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির সুবিধা পেয়েছে কিনা সেগুলোর খবর নেওয়ার পাশাপাশি, এখনও যাঁরা সরকারী প্রকল্পের সুবিধা পায়নি তাঁদের সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে এই কর্মসূচির মাধ্যমে। চন্দননগরে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী সহ অন্যান্য নেতা কর্মীরা। বিধায়ক ইন্দ্রনীল সেন বলেন তৃণমূলের কর্মীরা দিদির দূত হিসাবে চন্দননগরের মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনবে। তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে দিদির দূত হিসাবে সব সময় মানুষের পাশে থাকার কথাও বলেন।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...